নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন “তেলাকুচা পাতা: ডায়াবেটিস নিয়ন্ত্রণে সম্ভাবনাময় ভেষজ, তবে প্রয়োজন সতর্কতা” ধামরাইয়ে রোমা-এমপি দ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতি মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-06-2024 02:39:47 pm

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। কোরবানির পশুর লবণযুক্ত গরুর চামড়ার দাম গতবছরের চেয়ে পাঁচ টাকা বাড়ানো হয়েছে। 


নতুন সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার মধ‍্যে কোরবানি গরুর চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট ৫৫-৬০ টাকা। আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০-৫৫ টাকা।


সোমবার (৩ জুন) দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনাবিষয়ক’ সভা শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর উপস্থিতিতে চামড়ার নতুন দাম ঘোষণা করা হয়। এসময় বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 


গতবারের চেয়ে ঢাকার বাইরের চামড়ার দাম পাঁচ টাকা বাড়ানো হয়েছে। আর খাসি চামড়ার পাঁচ টাকা ও বকরির চামড়ার দাম ছয় টাকা বাড়ানো হয়েছে।


এ ক্ষেত্রে ঢাকায় প্রতি পিস লবনযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা এবং ঢাকার বাইরে ১ হাজার টাকা। 


খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২০-২৫ টাকা এবং বকরির চামড়ার ক্রয়মূল্য ১৮-২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও খবর






deshchitro-6ac486120d35c-061026112434.webp
সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২

১ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে