মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ইসলামের দৃষ্টিতে কৃতজ্ঞতা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-06-2024 02:05:40 am

মানুষ মাত্রই ভুল করতে পারেন। কিন্তু আমাদের উচিত ভুল প্রকাশ পাওয়ামাত্রই আন্তরিকভাবে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করা। এটাই ইসলামের শিক্ষা। ভুল করার পর সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ, জ্ঞানীর স্বভাব। ঠিক তেমনি একটি উত্তম ও প্রশংসনীয় স্বভাব ও অভ্যাস হলো, কোনো উপকারীর প্রতি বিনম্রচিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করা। বলা হয়, যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়।


কৃতজ্ঞতার বিষয়ে অনেক সুন্দর শিক্ষা হাদিস শরিফে আছে। যেখানে অত্যন্ত গুরুত্বের সঙ্গে হজরত রাসুলুল্লাহ (সা.) উম্মতকে এ বিষয়ে শিক্ষা দিয়েছেন। ইরশাদ হচ্ছে, উসামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, তোমার প্রতি যদি কেউ কৃতজ্ঞতার আচরণ করে তখন যদি তুমি তাকে ‘জাযাকাল্লাহু খাইরান’ বলো, তাহলে তুমি তার যথাযোগ্য প্রশংসা করলে।


অন্য আরেক হাদিসে আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কেউ যদি তোমাদের সঙ্গে কৃতজ্ঞতার আচরণ করে তাহলে তোমরাও তার সঙ্গে কৃতজ্ঞতার আচরণ করো (তাকে কিছু উপহার দাও), যদি কিছু দিতে না পারো, অন্তত তার জন্য দোয়া করো। যাতে সে বুঝতে পারে যে, তুমি তার প্রতি কৃতজ্ঞ। (আবু দাউদ) 


হাদিসে বর্ণিত ‘জাযাকাল্লাহু খায়রান’ শব্দের অর্থ হলো, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। এই শব্দের কাছাকাছি আরেকটি শব্দ হলো ‘শুকরান’। এর অর্থ আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ বাংলা শব্দ। এটা প্রশংসাবাদ, সাধুবাদ বা কৃতজ্ঞতাজ্ঞাপক উক্তি। আর ‘থ্যাংক ইউ’ ইংরেজি শব্দ। এর অর্থ আপনাকে ধন্যবাদ, আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


উল্লিখিত শব্দগুলোর মধ্যে কোনটা আরবি, বাংলা বা ইংরেজি, সেদিকে না তাকিয়ে শুধু এ শব্দগুলোর অর্থের দিকে লক্ষ্য করলে দেখা যায়, ‘জাযাকাল্লাহু খায়রান’ বাক্যটি সবচেয়ে সারগর্ভ। কারণ এতে শুধু কৃতজ্ঞতা প্রকাশ নয়, বরং উপকারীর জন্য কল্যাণের প্রার্থনাও আছে।


আর যদি বলা হয়, ‘জাযাকাল্লাহু খায়রান ফিদ্দারাইন’ তথা আল্লাহ দুনিয়া ও আখেরাতে আপনাকে উত্তম বিনিময় দান করুন। তাহলে তো সোনায় সোহাগা। কেউ ‘জাযাকাল্লাহু’ বললে উত্তরে ‘ওয়া ইয়্যাকা’ বা ‘ওয়া ইয়্যাকুম’ বলা যায়। অর্থাৎ আল্লাহ আপনাকেও দান করুন।