‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

'সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার চর্চার কোন বিকল্প নেই'

Abdul Alim ( Contributor )

প্রকাশের সময়: 04-06-2024 01:36:07 pm

সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার চর্চার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেছেন, গোদাগাড়ী সরকারী কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ড, মাসুদুল হক সিদ্দিকী।


মঙ্গলবার (৪ জুন) রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে শুদ্ধাচার, নৈতিকতা ও বার্ষিক কর্মসম্পাদন বিষয়ক ইন-হাউজ ট্রেনিং এ ইন-হাউজ ট্রেনিং-এর মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। এ সময় উপস্থিত  ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী এবং এ বছরে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত শিক্ষক ও কর্মচারীবৃন্দ। 


এসময় শুদ্ধাচার ও নৈতিকতা বিষয়ে আলোচনা করেন গোদাগাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাসুদুল হক সিদ্দিকী। 


সভাপতির বক্তব্যে রাজশাহী কলেজ অধ্যক্ষ বলেন, শুদ্ধাচার ও নৈতিকতা চর্চার উপর গুরুত্বারোপ করে শিক্ষকদের শুদ্ধাচারী হয়ে শিক্ষার্থীদের আদর্শ, নৈতিকতাসম্পন্ন ও জ্ঞানসমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এছাড়া শুদ্ধাচারী হওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে সবাইকে শুদ্ধাচারী হওয়ার আহ্বান জানান অধ্যক্ষ।


ইন-হাউজ ট্রেনিং শেষে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কলেজের বিভিন্ন পর্যায়ের ৪ জন শিক্ষক-কর্মচারীকে ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়। 


পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী যথাক্রমে প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ (৪র্থ গ্রেড), মুহম্মদ মহিউদ্দীন (৯ম গ্রেড), মোঃ হুমায়ন কবীর (১৪শ গ্রেড) ও মোঃ মমিনুল ইসলাম (২০তম গ্রেড)।


আরও খবর