ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শিবচরে পুষ্টি বাগান গড়তে ৩০০ জন কৃষক পেলেন বিভিন্ন উপকরণ

মোঃ সজিব খান - রিপোর্টার

প্রকাশের সময়: 05-06-2024 04:46:33 am

অনাবাদী পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে মাদারীপুরের শিবচর উপজেলায় ৩০০ জন কৃষকের মাঝে চারা বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (৪ই জুন) বেলা ১১ টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে ১৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৩০০ জন কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণসমূহের মধ্যে রয়েছে- ২১ রকমের বীজ, ৬টা ফলের চারা ও ২০ কেজি জৈব ও ১০ কেজি রাসায়নিক সার, বীজ সংরক্ষণের পাত্র, সবজি ঘেড়া দেওয়ার নেট, পানির মাঝরি পাত্র ও সাইনবোর্ডসহ প্রভৃতি।

শিবচর উপজেলা কৃষি অফিসার মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মোহাম্মদ মাকসুদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শাহ আলম, শিবচর কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাকিব খান,  শিবচর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. বেল্লাল হোসেন, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা। এসময় বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার ও বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষানী উপস্থিত ছিলেন।

ভান্ডারিকান্দি ইউনিয়নের বাসিন্দা হান্নান হাওলাদারসহ একাধিক কৃষক বলেন, কৃষি অফিসের সহযোগিতায় উপকরন নিয়ে আমরা বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান করব । এতে প্রয়োজনীয় সবজির চাহিদা পূরণ হবে। পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে লাভবান হবো বলে আশা করছি।

উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বসতবাড়িতে শাক-সবজি বাগান ও ফল গাছ রোপন অপরিহার্য। এতে করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি পারিবারিক আয়বৃদ্ধি কাজে লাগবে। এই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কৃষকদের মাঝে সার-বীজ ও উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করতে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় শিবচর উপজেলায় ৩০০ টি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। 

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে