দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

৪ দিনের সফরে কক্সবাজার আসছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

আগামীকাল শুক্রবার চার দিনের সফরে কক্সবাজার আসছেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ও স্থপতি ইয়াফেস ওসমান।

বুধবার (৫ জুন) মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ কায়েসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় সড়কপথে চট্টগ্রাম হতে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। ৭:৩০ টায় কক্সবাজারের সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্রে উপস্থিত হবেন এবং সেখানে থাকা রেস্ট হাউজে রাত্রি যাপন করবেন।

পরদিন শনিবার (৮ জুন) সকাল ৯:৩০ টায় বোরি ক্যাম্পাসে সৈকত পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করবেন। ৯:৪০ এ ওশান অলিম্পিয়াড উদ্বোধন করবেন এবং ৯:৫০ এ থ্রিডি মুভি ও টেলিস্কোপ প্রদর্শনের উদ্বোধন করবেন। সকাল ১০:১০ এ বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউটে ‘ওয়ার্ল্ড ওশান ডে ২০২৪’ উদযাপন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর ১ টায় বোরি বিচ কার্যক্রম উদ্বোধন করবেন। বিকেল ৫ টায় সৈকতের লাবনী পয়েন্টে সৈকতে পরিচ্ছন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী অলিম্পিয়াডে বিজয়ীদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করবেন।

পরদিন রবিবার (৯ জুন) সকাল ১০ টায় বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট রামু এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

সফরের শেষদিন সোমবার (১০ জুন) সকাল ১০ টায় চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।

Tag
আরও খবর