বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে সর্বত্রই ঘ্রাণ ছড়াচ্ছে গ্রীষ্মের মিষ্টি গুণ সম্পন্ন জাতীয় ফল কাঁঠাল।

মধুমাসের ঘনঘটায় সারা দেশের ন্যায়  যশোরের অভয়নগরে গাছে গাছে ম-ম ঘ্রাণ ছড়াচ্ছে গ্রীষ্মের মিষ্টি গুণ সম্পন্ন জাতীয় ফল কাঁঠাল। এ ফল খেতে পছন্দ না করে এমন লোক খুঁজে পাওয়া কঠিন।  এমনকি গ্রামগঞ্জের হাটবাজারেও  কাঁঠাল বেচাকেনার  রীতিমতো ধুম পড়েছে।

পাকা কাঁঠাল খাওয়ার পাশাপাশি কাঁচা কাঁঠাল ও বিচি মানুষের কাছে তরকারি হিসেবেও বেশ সমাদৃত। কাঁঠালের বিচি প্রোটিন ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। শুঁটকির মিশ্রণে এর ভর্তা সবার কাছে অতি জনপ্রিয় এবং মুখরোচক। কাঁচা-পাকা কাঁঠালের উচ্ছিষ্টাংশ গবাদিপশুরও একটি জনপ্রিয় খাবার। তাই দেখা যায়, কাঁঠালের কোনো অংশই পরিত্যক্ত থাকে না’।

এলাকায় দেখা যায়, প্রকৃতি যেন পুরো উপজেলাকে অপূর্ব সাজে সাজিয়েছেন কাঁঠালে কাঁঠালে। প্রতিটি গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত ঝুলছে কাঁঠাল। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত প্রতিটি বসতবাড়ির আনাচে-কানাচে, রাস্তার ধার, পুকুর পাড়, বিভিন্ন অফিস চত্বর, বাড়ির আঙিনার গাছে গাছে ধরেছে অসংখ্য কাঁঠাল। জ্যৈষ্ঠ মাস পেরিয়ে আষাঢ় মাস এলেই মনকাড় লোভনীয় কাঁঠাল ফলের গন্ধে মুখর হয়ে উঠবে প্রতিটি আঙিনা ও হাট -বাজার। ইতিমধ্যে বাজারে দু-একটি পাকা কাঁঠাল উঠতে শুরু করেছে।

বিশেষ করে উপজেলার দেওয়াপাড়া গ্রামের মাটি কাঁঠালের জন্য বেশ উপযোগী প্রায় গাছে প্রচুর কাঁঠাল ধরেছে। দৃষ্টি আকর্ষণ করছে অনেকেরই,  এগুলো পরিবারের চাহিদা মিটিয়ে, মৌসুমি ফলের উপহার হিসেবে আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠানো হয়। যাদের গাছ নেই তারাও নিয়ে যায় এভাবেই বলছেন এলাকাবাসী।

 প্রতিটি গাছে নজরকাড়া কাঁঠাল এসেছে।‘কাঁঠাল গ্রাম বাংলার একটি জনপ্রিয় ফল। এটি অত্যধিক পুষ্টিগুণ সম্পন্ন জাতীয় ফল।’তাই এর চাহিদাও রয়েছে অধিকাংশ মানুষের নিকট।

Tag
আরও খবর