কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কালিগঞ্জে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন


স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" প্রতিপাদ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। 


কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার (৮ জুন) সকালে ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ। সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, কালিগঞ্জ রাজস্ব অফিস গণপাঠাগারের সদস্যসচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, সদস্য আশেক মেহেদী, সাংবাদিক সাইফুল বারী সফু প্রমুখ। 


এর আগে উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ এর নেতৃত্বে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালি বের করা হয়। 


ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, সিনিয়র সাংবাদিক শেখ আব্দুল হামিদ, এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিরাজ হোসেন, নাজির সরোয়ার হোসেন, অফিস সহকারী মারুফ হোসেন, মো. আব্দুল্যাহ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুর রহমান, জালালউদ্দিন, নুরুল ইসলাম, শর্মিষ্ঠা সরকার, রেজাউল ইসলাম, মোহাম্মদ আলীসহ ভূমিসেবা প্রত্যাশী মালিকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও খবর