কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

মির্জাগঞ্জে আকস্মিক অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

পটুয়াখালীর মির্জাগঞ্জে আকস্মিক অগ্নিকান্ডে একটি আধাপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে রান্নাঘর সহ ঘরের মধ্যে থাকা আসবাবপত্র, দলিলপত্র ও চালডাল সহ মালামাল পুড়ে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে আগুন লাগার কোনো কারণ এখনও জানা যায়নি।  


সোমবার (১০ জুন) রাত সোয়া ১১টার দিকে উপজেলার শ্রীনগর চৌরাস্তা সংলগ্ন কাফুলা গ্রামের হাবিবুর রহমানের (মন্নান মুন্সি) বসতঘরে এ দুর্ঘটনা ঘটে। 


ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে ঐ বাসার সকলে খাবার খেয়ে ঘুমাতে যান। রাত সোয়া ১১ টার দিকে ওই বাসার একটি শিশু হঠাৎ পিছনের বারান্দায় আগুন জ্বলতে দেখে চিৎকার দেয়। চিৎকার শুনে সকলে ঘর থেকে বেরিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পরনের কাপড়-চোপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেনি। সবকিছু হারিয়ে তারা এখন নিঃস্ব। এই অবস্থায় সমাজের বিত্তবান ও সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তাঁরা।


এ ব্যাপারে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মোঃ সুমন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আরও খবর
deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

৬ ঘন্টা ২০ মিনিট আগে