লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

ব্রাজিলের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্পর্ক জোরদারে যৌথভাবে কাজ করতে রাষ্ট্রপতির আহ্বান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-11-2022 06:35:11 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক 


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই বন্ধুপ্রতীম দেশের পারস্পরিক সুবিধার জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, জ্ঞান-বিনিময় ও প্রযুক্তির ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে ব্রাজিলের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।

হামিদ আজ সন্ধ্যায় ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে লেখা এক অভিনন্দন বার্তায় বলেন, ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের জনগণের এবং আমার নিজের পক্ষ থেকে আপনার ঐতিহাসিক বিজয়ের এই শুভক্ষণে আন্তরিক অভিনন্দন জানাই।

রাষ্ট্রপতি হামিদ বলেন, দক্ষিণ আমেরিকার দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে ব্রাজিলের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত উচ্চ মূল্য দেয়। তিনি বলেন, আমাদের অভিন্ন মূল্যবোধ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছি এবং লালন করছি।

তিনি আরও বলেন, আমাদের অর্থনৈতিক, পরিবেশগত এবং সাংস্কৃতিক স্বার্থ এবং জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, টেকসই শান্তি ও উন্নয়নের মতো বৈশ্বিক বিষয়গুলো বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে সম্পর্ককে কয়েক বছর ধরে জোরদার করছে।

বাংলাদেশের রাষ্ট্রপতি ফেডারেটিভ রিপাবলিক অব ব্রাজিলের জনগণের জন্য তাঁর ব্যক্তিগত সুস্বাস্থ্য ও সুখ, সাফল্য এবং অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

আরও খবর



6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

৭ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে