জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান লোহাগাড়ায় ৫ হাজার বৃক্ষচারা রোপণের উদ্যোগ নজরুল বর্ষ উপলক্ষে বরিশালে একক নৃত্যে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিরোজপুরের আরিশা হোসেন তুবা পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১ মিরসরাইয়ে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন ১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫

উলিপুরে কাবাডি জাতীয় দলের খেলোয়াড় জিয়াকে সম্বর্ধনা

 

  বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট-২০২৪ এর চ্যাম্পিয়ন দলের সহ-অধিনায়ক দেশসেরা খেলোয়াড় জিয়াউর রহমান জিয়াকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার(১১জুন) দুপুরে উলিপুর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে কাবাডি দলের সহ-অধিনায়ক জিয়াউর রহমান জিয়াকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
 সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) উত্তম কুমার রায়, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান, সহকারী কমিশনার(ভূমি) কাজী মাহমুদুর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা, মহিলা ভাইস চেয়ারম্যান মতি শিউলী, প্রেসক্লাব উলিপুর'র আহবায়ক লক্ষণ সেনগুপ্ত প্রমুখ।
 এ সময় তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, পান্ডুল ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জনপ্রতিনিধিগণ ও সুধীজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১২ সালে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পান কাবাডি খেলোয়াড় জিয়াউর রহমান জিয়া। ২০১৬ সালে কাবাডি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান জিয়া। খেলেছেন দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে। ২০১৮ সালে এশিয়ান গেমস এ নৌবাহিনীতে থেকে খেলার অনুমতি না পাওয়ায় তিনি চাকরি ছেড়ে দেন। তারপর থেকে কাবাডি জাতীয় দলের হয়ে খেলে চলছেন। #


আরও খবর