পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি

বড়লেখায় ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ইউএনও বরাবরে নিসচা'র স্মারকলিপি প্রদান

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ভারপ্রাপ্ত) বরাবরে জনস্বার্থে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার দাবিতে স্মারকলিপি প্রদান এবং মতবিনিময় করা হয়েছে।এ সংক্রান্ত একটি স্মারকলিপি মঙ্গলবার (১১ জুন) বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার এর নিকট প্রদান করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা। 


স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, ছাদিকুর রহমান, আব্দুল হামিদ, শাহাব উদ্দিন প্রমুখ। নিসচা'র নেতৃবৃন্দরা বলেন, নিসচা জনস্বার্থে বড়লেখা উপজেলায় সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক কর্মকান্ডসহ বিভিন্ন সামাজিক-মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।


স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, আমরা গভীর উদ্ধেগের সাথে পরিলক্ষিত করছি যে, সাম্প্রতিক সময়ে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার অংশে সড়ক দুর্ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সর্বোপরি আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিয়ে আমরা উদ্বিগ্ন এমতাবস্থায় মানুষের যাত্রা নিরাপদ নির্বিঘ্ন করা ও সড়কের শৃঙ্খলা রক্ষায় জনস্বার্থে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশেষ ভূমিকা রাখার দাবি জানাচ্ছি।সড়ক দুর্ঘটনারোধে জনস্বার্থে এতে বলা হয়, ঈদের ছুটির পূর্বেই সড়কের অতীব জরুরী স্থান সমূহের সংস্কার করা। প্রত্যেক মোটরসাইকেল আরোহীকে হেলমেট পরিধান বাধ্যতামূলক করা ও হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের কাছে পেট্রলপাম্প কর্তৃপক্ষ জ্বালানি তেল বিক্রি করা থেকে বিরত রাখা। পৌর শহরে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশাপাশি প্রয়োজনে কমিউনিটি পুলিশ নিয়োগ করা। সড়কের ঝুঁকিপূর্ণ স্থান সনাক্ত করে সংস্কার করা ও ট্রাফিক পুলিশ মোতায়েন করে নজরদারি বৃদ্ধি করা। বড়লেখা পৌর শহর, হাট-বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মূখে সর্বোচ্চ ৩০ কিঃ মিঃ গতিসীমা নিশ্চিত করণ করা ও ফিটনেস বিহীন, রেজিষ্ট্রেশন বিহীন যানবাহন সড়কে চলাচল বন্ধ করা তাছাড়া সম্ভাব্য কোন অপ্রত্যাশিত দুর্ঘটনার কথা মাথায় রেখে ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সু-চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা। একইসঙ্গে যানবাহনে অযথা হর্ন বাজানো ও উচ্চস্বরে গান-বাজনা বন্ধ করতে হবে এবং সড়ক পরিবহন আইন ও ট্রাফিক আইনের প্রতি যথাযথভাবে পদক্ষেপ গ্রহনসহ উক্ত প্রস্তাবনা সমূহের প্রতি প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।স্মারকলিপি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসলাম সারোয়ার। তিনি বলেন,  মানুষের যাত্রা নিরাপদ নির্বিঘ্ন করতে সড়ক দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট দপ্তর গুলোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যকরী ভূমিকা পালন করছে তাছাড়া আমরাও তৎপর রয়েছি। এসময় তিনি জনস্বার্থে নিসচা'র মাধ্যমে কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন।

আরও খবর





6a68c65664310-280726091014.webp
এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা

১৯ ঘন্টা ৫০ মিনিট আগে