বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

বাঘায় নিখোঁজের চারদিন পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার!

রাজশাহীর বাঘায় নিখোঁজ ভ্যান চালক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২ নভেম্বর ) সকালে উপজেলার মনিগ্রাম ইউপির তুলশীপুর এলাকার একটি আম বাগানের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার বাউসা ইউপির আড়পাড়া গ্রামের হায়দার আলীর ছেলে  ও আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

গত রোববার (৩০ অক্টোবর) বিকেল ৪ টায় পিতার ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ভাড়ায় যাত্রী পবিহনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সাব্বির হোসেন (১৬) । তারপর থেকেই সে নিখোঁজ ছিলো। 

নিহত সাব্বিরের চাচা শরিফুল ইসলাম জানান, আমার ভাই হায়দার আলী ভ্যান চালিয়ে সংসার চালান। প্রতিদিন সকালে বের হয়ে দুপুরের দিকে বাড়ি ফেরেন । লেখা পড়ার খরচ যোগাতে কোন কোন দিন বিকেলে ভাড়ায় যাত্রী পরিবহনের উদ্দেশ্য বের হতো ভাতিজা সাব্বির হোসেন।ফিরতো সন্ধ্যার আগে কিংবা কিছুৃ পরে। রোববার স্কুল ছুটির পর ভাড়ায় চালানোর জন্য বের হয়েছিল। এরপর সে আর বাসায় না ফিরলে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করে সন্ধান মেলেনি। সাব্বিরের নিকট থাকা ১০ হাজার টাকা মূল্যের রিয়েলমি এনড্রয়েড মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় থানায় জিডি করা হয়। পরে পুলিশের অভিযানে গত সোমবার দুপুর আড়াই টার দিকে চারঘাট-বাঘা সড়কের আটঘরি এলাকায় একটি আম বাগানে পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি পাওয়া গেছে কিন্তু ভ্যানে যুক্ত ব্যাটারি ছিলনা। আজ মনিগ্রাম ইউপির তুলশীপুর মৌজার মনিগ্রাম দাখিল মাদ্রাসা সংলগ্ন বজু মাষ্টারের আম বাগানের খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাব্বিরের হত‍্যার রহস‍্য দ্রুত উন্মোচন করে ঘাতকদের গ্রেপ্তারের দাবি জানান তিনিসহ পরিবার।

বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, সাব্বির হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব‍্যবস্থা প্রয়োগে  পুলিশ তৎপর রয়েছে।

Tag
আরও খবর