প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় তৃতীয় শান্তিপূর্ণ দেশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-06-2024 01:32:36 am

বিশ্ব শান্তি সূচকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় তৃতীয় অবস্থানে বাংলাদেশ। তালিকায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের চেয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রকাশিত হয়েছে গ্লোবাল পিস ইনডেক্স ২০২৪। এই তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক ‘ ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস’ নামের একটি সংস্থা। তারা জানিয়েছে, সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা, সামরিকীকরণ এবং চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতের পরিস্থিতি মূল্যায়ন করে দেশগুলির র‍্যাঙ্কিং করা হয়েছে। বাংলাদেশ ২ দশমিক ১২৬ স্কোর নিয়ে ১৬৩টি দেশের মধ্যে ৯৩তম স্থানে একটি মাঝারি মানের শান্তির দেশ হিসেবে মর্যাদা অর্জন করেছে।


চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্রে বাংলাদেশ ২ দশমিক ৫১৫, সামাজিক নিরাপত্তা ও সুরক্ষা ক্ষেত্রে ২ দশমিক ৩২২ এবং সামরিকীকরণ ক্ষেত্রে ১ দশমিক ৫০৬ স্কোর করেছে। সূচকে যে দেশের স্কোর পয়েন্ট যত কম সে দেশ তত শান্তিপূর্ণ। সেদিক থেকে রুয়ান্ডা ৯২তম, জ্যামাইকা ৯১তম এবং আলজেরিয়া ৯০তম স্থানে রয়েছে। সূচক অনুসারে বাংলাদেশ নিরক্ষীয় গিনির চেয়ে এগিয়ে রয়েছে। তালিকায় দেশটি ৯৪তম এবং মৌরিতানিয়া ৯৫তম রয়েছে। দক্ষিণ এশিয়ায় ভুটান সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে।


বিশ্বশান্তি সূচকে দেশটি ২০১১ সাল থেকে এই অবস্থান ধরে রেখেছে। তবে এখন বিশ্বের ২০টি সবচেয়ে শান্তিপূর্ণ দেশের বাইরে স্থান পেয়েছে। সূচকে দেশটির অবস্থান ২১তম। বৈশ্বিক সূচকে নেপাল ৮১তম আর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় স্থানে রয়েছে। শ্রীলঙ্কা ১১০তম স্থানে আর দক্ষিণ এশিয়ায় চতুর্থ এবং ভারত ১১৬তম আর দক্ষিণ এশিয়ায় পঞ্চম স্থানে রয়েছে। সূচক অনুযায়ী, বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ পাঁচ দেশ হলো সিঙ্গাপুর, আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড ও ফিনল্যান্ড।


অপরদিকে সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশগুলো হলো ইউক্রেন (১৫৯), আফগানিস্তান (১৬০), দক্ষিণ সুদান (১৬১), সুদান (১৬২) ও ইয়েমেন (১৬৩)। বিশ্ব শান্তি সূচক অত্যন্ত মর্যাদাপূর্ণ উৎস থেকে ২৩টি গুণগত ও পরিমাণগত সূচক ব্যবহার করেছে এবং তিনটি ক্ষেত্রে শান্তি পরিস্থিতি পরিমাপ করেছে। ক্ষেত্রগুলো হলো- সামাজিক নিরাপত্তা ও সুরক্ষার মাত্রা, চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতের পরিধি এবং সামরিকীকরণের মাত্রা।



আরও খবর



deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৪ ঘন্টা ১২ মিনিট আগে