ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত বেশ কয়েকজন শেরপুরের ঝিনাইগাতী বাজারে ভেজাল বীজ ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে ব্যবসার দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা বগুড়ায় তিন মাদক কারবারির জেল-জরিমানা রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে ‌স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গোপালপুরের দুজন নিহত ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রূপগঞ্জে তিন সহস্রাতিক দরিদ্র মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের ইউসুফগঞ্জ, ভোলানাথপুর, বুরুলিয়া, কাদিরারটেক, কুমারটেক, পশি, হারারবাড়ি, আলমপুর, বৌরারটেক, গুতিয়াবো, জাঙ্গীর, কুদুর মার্কেট, পিতলগঞ্জ, মধুখালী, ভক্তবাড়ি, ব্রাক্ষণখালী, হারিন্দা, শুরিয়াবোসহ আশপাশের এলাকার তিন সহস্রাতিক  দরিদ্র মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ১৫জুন শনিবার বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পার পক্ষে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়ার অর্থায়নে এ সকল ঈদসামগ্রী বিতরণ করা হয়। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মশিউর রহমান তারেক। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, চিনি, সেমাই, লাচ্চা সেমাই, তেল, পোলাওয়ের চাল।    

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাছুম চৌধুরী অপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আরিফ খাঁন জয়, রূপগঞ্জ ইউপি সদস্য আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল মামুন দোলন, জাকিয়া সুলতানা, বীর মুক্তিযোদ্ধা মোন্তাজ উদ্দিন, আওয়ামীলীগ নেতা মোমেন মিয়া, মোমেন মোল্লা, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন মহিলালীগের সাধারণ সম্পাদক লাকি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলালীগের সাধারণ সম্পাদক আন্নি আক্তার, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাব্বি হাসান রাসেল প্রমুখ। 

পরে তিন সহস্রাতিক দরিদ্র মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়।


Tag
আরও খবর