নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

সেন্টমার্টিনের নাগরিকদের পাশে সরকার সবসময় আছে

"আপনারা বাংলাদেশের নাগরিক,আপনাদের সাথে সরকার সবসময় আছে।" টিটিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়ামিন হোসেন সেন্টমার্টিনের বাসিন্দাদের উদ্দেশ্যে এ বার্তা দেন। 


মিয়ানমারের যুদ্ধ জাহাজ অবস্থান করছে জানিয়ে তিনি বলেন, অভ্যন্তরীন সংঘর্ষের কারণে মিয়ানমার নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সে দেশের অভ্যন্তরে অবস্থান করছে। এতে স্বাভাবিকভাবে সেন্টমার্টিনের মানুষের মাঝে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।


 তাদের অভ্যন্তরীন গোলাগুলি আমাদের জলসীমায় এসে পড়ছে এতে ট্রলার বা মানুষ যাতায়াতে সমস্যা হচ্ছে। এতে খাদ্য সংকট দেখা দিয়েছিলো। তবে খাদ্য সংকটটা এই মুহুর্তে আমরা সমাধান করেছি।


আজ শুক্রবার (১৪ জুন) জাহাজে করে ২০০ মেট্রিক টন খাদ্যপণ্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে খাদ্যপণ্য নিয়ে জাহাজ পৌঁছে গেছে সেখানে। তারপরও বিকল্প রুট শাহপরীর দ্বীপ হয়ে গোলারচর দিয়ে প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছি। যদিও ভাটার সময় নৌ চলাচলে কিছুটা সমস্যা হয় তারপরও ড্রেজিং করে ওই রুটটা ব্যবহার করবো। 


এছাড়াও সেখানকার প্রসূতি ও মহিলাদের জন্য ৩ জন মিডওয়াইফ পাঠানো হয়েছে। তবু ইমার্জেন্সি সিচুয়েশনে রোগী আনা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি।  


গত এক সপ্তাহ ধরে নৌরুটে ট্রলার চলাচল বন্ধ থাকার কারণে সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছিলো। মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের গোলাগুলি ট্রলারে এসে পড়েছে এতে টেকনাফ থেকে ট্রলার যাতায়াত বন্ধ ছিলো।

Tag
আরও খবর