রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে বৃক্ষ ও শিশু বিনোদন মেলার উদ্বোধন

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগঞ্জে 'চারা, বৃক্ষ ও শিশু বিনোদন মেলা-২০২৪' এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ই জুন) বিকাল ৪টায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ মহাবিদ্যালয় মাঠে 'চারা, বৃক্ষ ও শিশু বিনোদন মেলা-২০২৪' এর উদ্বোধন করেন মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হোসেন সরকার।

৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হাবিব বাবুর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফার্মাসিস্ট সরকার ফারহানা আক্তার সুমি।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন শাহিন প্রমুখ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে, মেলার প্রতিটি স্টল ও বিভিন্ন জিনিসপত্রের দোকান সহ আগত বিভিন্ন শিশুতোষ রাইড পরিদর্শন করেন অতিথিরা। মেলায় আগত দর্শনার্থীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ঈদ উপলক্ষ্যে মেলার আয়োজকদের ধন্যবাদও জানান স্থানীয়রা।

Tag
আরও খবর