ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

লেনদেন কমেছে ডেবিট ও ক্রেডিট কার্ডে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2022 11:48:16 am

ফাইল ছবি


নিউজ ডেস্ক :


লেনদেন কমে গেছে ডেবিট ও ক্রেডিট কার্ডে। এপ্রিলে কার্ডের মাধ্যমে যে লেনদেন হয়েছিল, তার চেয়ে ২১ শতাংশ কম হয়েছে মে মাসে। তবে পবিত্র ঈদুল ফিতরের বন্ধ, নাকি আমদানি কমাতে জারি করা বিভিন্ন বিধিনিষেধের কারণে কার্ডের ব্যবহার কমেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য মে মাসে কার্ডের মাধ্যমে বেশি ডলার খরচ করেছেন ব্যাংকের কার্ডধারীরা। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে এ চিত্র পাওয়া গেছে।


ব্যাংকগুলো সব গ্রাহককে এটিএম কার্ড দিচ্ছে। আবার ক্রেডিট কার্ডের ব্যবসাও করছে অর্ধেকের বেশি ব্যাংক। ফলে এখন দেশে এটিএম কার্ডের গ্রাহক প্রায় সাড়ে ৪ কোটি ও ক্রেডিট কার্ডের গ্রাহক ১৯ লাখ ৪১ হাজার।


অবশ্য একজন ব্যক্তির একাধিক কার্ড নিতে কোনো বাধা নেই। অর্থাৎ অনেকেই একাধিক কার্ড ব্যবহার করেন।


গত মে মাসে ডেবিট–ক্রেডিট উভয় কার্ডের এই গ্রাহকেরা মোট ২৮ হাজার ৭৬৪ কোটি টাকার লেনদেন করেছেন, যা এপ্রিলে ছিল ৩৬ হাজার ৬১৩ কোটি টাকা। এটিএম, সিআরএম, পয়েন্ট অব সেলস ও ই-কমার্স কেনাকাটায় এসব লেনদেন হয়েছে।


এপ্রিলে ডেবিট কার্ডে ৩৩ হাজার ৩১৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা মে মাসে কমে ২৬ হাজার ৫০ কোটি টাকায় নেমে এসেছে। মে মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ২ হাজার ৩৭১ কোটি টাকার। আগের মাস এপ্রিলে লেনদেন ছিল ২ হাজার ৭১৫ কোটি টাকার।


খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত এপ্রিলে লেনদেন অনেক বেশি হয়েছে। আর মে মাসের প্রথম সপ্তাহে ঈদুল ফিতরের ছুটি ছিল। বন্ধের কারণে এ মাসে লেনদেন কমে গেছে।


কয়েকটি ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তারা বলছেন, খোলাবাজারে দাম বেড়ে যাওয়ায় এখন দেশের বাইরে যাওয়ার আগে অনেকেই ব্যাংকের দ্বৈত মুদ্রার কার্ড নিচ্ছেন।


ঈদের ছুটিতে মে মাসে অনেকেই দেশের বাইরে ছিলেন। এতে দ্বৈত মুদ্রার কার্ডের ব্যবহার বেড়েছে। আবার ডলারের দাম বাড়ার কারণেও খরচ বেড়ে গেছে।


মে মাসে ৩৫৬ কোটি টাকার ডলার খরচ করেছেন কার্ডের গ্রাহকেরা। এপ্রিলে যা ছিল ২৪১ কোটি টাকা। 


বাংলাদেশ ব্যাংকের হিসাবে এখন ডলারের দাম ৯৫ টাকা। গত মে মাসের শুরুতে যা ছিল ৮৬ টাকা ৪৫ পয়সা। অবশ্য ব্যাংকগুলো কার্ডে ডলার ব্যবহারের চেয়ে দাম এখন ৫ টাকা পর্যন্ত বেশি নিচ্ছে।


কারণ, ডলারের সরবরাহ কমে গেছে। অন্যদিকে আমদানি খরচ বৃদ্ধি পেয়েছে। রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে আমদানি খরচ মেটানো যাচ্ছে না। এ জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক।


অন্যদিকে খোলাবাজারে ডলারের দাম ১১৫ টাকা পর্যন্ত উঠেছে।

আরও খবর




6ac3391cdab47-051026114356.webp
পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম

১১ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে