গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

বাঘায় স্কুল ছাত্র সাব্বির হত্যার অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার

             

রাজশাহীর বাঘায় চাঞ্চল্যকর  সাব্বির হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্রকে হত্যার অভিযোগে চাচাতো ভাই মুন্না হোসেনকে গ্রেফতার করা হয়। বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতার মুন্না হোসেন (১৭) বাউসা ইউনিয়নের আড়পাড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। পরে হাবাসপুর বাজারের মাইনুল ইসলামের দোকান থেকে ছিনতাই হওয়া চারটি ভ্যানের ব্যাটারি জব্দ করা হয়েছে। 

বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, মুন্না হোসেন ভ্যান ছিনতাইয়ের পর সাব্বিরকে হত্যা করে। পরে ভ্যানের চারটি ব্যাটারি হাবাসপুর বাজারের মাইনুল ইসলামের কাছে ৮ হাজার ৫৮০ টাকায় বিক্রি করে। হত্যার কারন হিসাবে পুলিশের কাছে মুন্না শিকার করেন, এক লোকের কাছে থেকে সুদের উপর টাকা নেওয়া ছিল মুন্না। পাওনাদার তাকে টাকার জন্য চাপ দিতে থাকলে অস্থির হয়ে উঠে মুন্না। এক পর্যায়ে সাব্বির হোসেনকে কৌশলে ভ্যান ভাড়া করে ঘুরতে যায়। এদিক সেদিক ঘুরে অনেক রাতে ফাঁকা রাস্তায় তাকে গায়ের চাদর দিয়ে স্বাসরোধ করে হত্যা করে। পরে ভ্যানের ব্যাটারি খুলে নিয়ে ভ্যান ও লাশ ফেলে চলে যায়। বিশেষ তথ্যের ভিত্তিতে মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। 

উল্লেখ্য, নিহত সাব্বির হোসেন উপজেলা বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও হায়দার আলীর ছেলে। সাব্বিরের পিতা ভ্যান চালিয়ে সংসার চালায়। মাঝে মধ্যে সাব্বিরও ভ্যান চালাতো।  রোববার স্কুল ছুটির পর বিকাল ৪টার দিকে বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলাতে পারেনা পরিবার সাব্বিরের মোবাইল ফোনটি বন্দ পাওয়া যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি।তার কাছে ১০ হাজার টাকা মূল্যের রিয়েলমি এনড্রয়েড একটি মোবাইল ছিলো।  একপর্যায়ে সাব্বিরের চাচা শরিফুল ইসলাম বাদী হয়ে বাঘা থানা একটি সাধারণ ডায়েরি করেন।

মুন্না প্রথম তার নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট করেন সাব্বিরের ছবি দিয়ে লিখে ছিল এই ছেলেটি আজ সন্ধায় থেকে নিখোঁজ সাথে ছিল ভ্যান ছিলো কেওজদি ধেখে থাকেন তাহালে আমাদের জানাবেন। সাব্বির ও মুন্না চাচাতো ভাই। 

তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার দুপুরে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের আটঘরিয়া এলাকার চারঘাট ঈশ্বরর্দী সড়কের পাশে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারিবিহীন ভ্যানটি পাওয়া যায়। 

কিন্তু নিখোঁজের তিন দিন পর বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের পেছনে তুলসিপুর বজলু মাস্টারের আমবাগানের ক্যানেল থেকে সাব্বির হোসেনের লাশ উদ্ধার করা হয়। এব্যাপারে বাঘা থানায় মুন্নাকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। আসামী মুন্নাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ময়নার তদন্ত শেষে বৃহস্পতিবার বিকাল ৩ টায় সাব্বিরের লাশ আড়পাড়া গোরস্থানে দাফন করা হয়। #


Tag
আরও খবর