লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

বৃষ্টি বিলাসে খেতে পারেন যেসব খাবার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-06-2024 02:12:16 am

দীর্ঘদিন গরমের ধকল পোহানোর পর দেখা মিলেছে বৃষ্টির। আর বৃষ্টি উপভোগের উপলক্ষ্য হিসেবে খেয়ে থাকেন নানান খাবার। আসুন নেওয়া যাক বৃষ্টির দিনে কী খেতে পারেন।


খিচুড়ি : বৃষ্টি আর খিচুড়ি যেন একে অন্যের পরিপূরক। সঙ্গে যদি থাকে ইলিশ ভাজা, বেগুন ভাজা... তাহলে তৃপ্তির ঢেঁকুরটা ভালোই হয়। তা না হলে ডিম ভাজাও কিন্তু দারুণ মজা খিচুড়ির সঙ্গে।


নুডলস : বৃষ্টির দিনে ঝটপট রান্না করে খাওয়া যায় এমন তালিকায় প্রথমেই আছে নুডলস। বৃষ্টির ঠাণ্ডা আবহাওয়াতে গরম-গরম নুডলস খেতে কার না ভালো লাগে।


পাকোড়া : মুচমুচে পাকোড়ার খেতে পারেন বৃষ্টি দিনের বিকেলে বা সন্ধ্যায়। পাকোড়া ভীষণ মজার ও সুস্বাদু। পাকোড়ার সঙ্গে খানিকটা টমেটো কেচাপ কিংবা চাটনি হলে মন্দ হয় না। পরে যদি এক কাপ চা হয়, সেটা তো হয়ে যায় আরও বড় বোনাস। 

।স্যুপ : বৃষ্টির দিনের শীতল আবহাওয়াতে উষ্ণতা জোগাতে খেতে পারেন স্যুপ। এটি পুষ্টিগুণে ভরপুর। এক্ষেত্রে বেছে নিতে পারেন চিকেন, মাশরুম, ডিম ও সবজি দিয়ে তৈরি বিভিন্ন স্যুপ।


চা : চা গরম কিংবা গরম চা-বৃষ্টির দিনে যার তুলানা সে নিজেই। সঙ্গে পেঁয়াজ-মরিচ-চানাচুর-সরিষা তেল দিয়ে মুড়ি মাখা হলে কিন্তু বৃষ্টির বিকেল বা সন্ধ্যাটা বেশ জমে ওঠে। অনেকেই গ্রিন টি বা আদা চা পান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। চায়ে রয়েছে অনেক বেশি অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরকে রাখে চনমনে।


পপকর্ন : বৃষ্টির দিনে মুভি দেখতে দেখতে পপকর্ন খাওয়ার মজাই আলাদা। বিকেল বা সন্ধ্যার আড্ডায় পপকর্ন বেছে নিলে মোটেও ভুল করবেন না, এ কথা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। সাধারণত, ভুট্টা থেকে তৈরি হয় পপকর্ন। এই শস্যে আঁশ বা ফাইবারের পরিমাণ যেমন বিশি তেমনি আছে নানা ধরনের ভিটামিন ও খনিজ উপাদান।

আরও খবর

6ae0182e63d45-271026091910.webp
দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে?

১৬ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে






6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১৪২ দিন ২৬ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৬২ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে