নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কক্সবাজারে ২ কোটি টাকার ইয়াবা পাচারের মামলায় ২ আসামীর যাবজ্জীবন

২ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৭০ হাজার ইয়াবা পাচারের মামলায় ২ জন আসামীকে যাবজ্জীবন অর্থাৎ ৩০ বছর করে কারাদণ্ড, একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।


কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ মঙ্গলবার (২৫ জুন) এ রায় প্রদান করেন। জেলা ও দায়রা জজ আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।


দণ্ডিত আসামীরা হলো-নোয়াখালী জেলার নোয়াখালী সদরের ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামের মোঃ ফেরদৌস আলমের পুত্র মোঃ শরিফ উল্লাহ (২৫) এবং ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার দক্ষিণ চর আইচা ইউনিয়নের চর আইচা গ্রামের আবদুল আজিজ পালোয়ানের পুত্র সাদ্দাম হোসেন (৩১)। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামী মোঃ শরিফ উল্লাহ আদালতে উপস্থিত ছিলেন এবং অপর দণ্ডিত আসামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছে। 


রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান রেজা এবং আসামীদের পক্ষে অ্যাডভোকেট মো: শহীদুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।


মামলার সংক্ষিপ্ত বিবরণ :

২০২১ সালের ৬ আগস্ট সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু'র মরিচ্যা যৌথ চেকপোস্টে কক্সবাজার অভিমূখী একটি কার্ভাডভ্যান গাড়িকে (নম্বর : চট্ট মেট্টো ট-১১-৬৫৬২) থামিয়ে কর্তব্যরত রামু ৩০ বিজিবি'র সদস্যরা তল্লাশী করে। তল্লাশীকালে কার্ভাডভ্যানের চালক মোঃ শরিফ উল্লাহ ও হেলপার সাদ্দাম হোসেনের স্বীকারোক্তি মতে কার্ভাডভ্যানের কেবিনের মিটারবক্সের ভিতর থেকে বিজিবি সদস্যরা ৭০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। 

  

এ ঘটনায় ৩০ বিজিবি'র নায়েব সুবেদার মোঃ ফোরকান উদ্দিন বাদী হয়ে কার্ভাডভ্যানের ড্রাইভার মোঃ শরিফ উল্লাহ ও হেলপার সাদ্দাম হোসেনকে আসামী করে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। যার রামু থানা মামলা নম্বর : ২২, তারিখ : ০৭/০৮/২০২১ ইংরেজি, জিআর মামলা নম্বর : ৪২৬/২০২১ ইংরেজি (রামু) এবং এসটি মামলা নম্বর : ৫৯৭/২০২২ ইংরেজি।

Tag
আরও খবর