কুলিয়ারচরে পৃথক দুই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই সদস্য গ্রেফতার বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন। শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ জন আটক, অটোভ্যান ও লরি জব্দ শ্রীমঙ্গলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ জাবিপ্রবিতে ‘বিতর্কিত’ নিয়োগের প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি সংবাদ সম্মেলন বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর বিজিবির অভিযানে ভারতীয় কাফ সিরাপ জব্দ জয়পুরহাটে বিপুল পরিমাণ ইয়াবা, ফেয়ারডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২

কালিগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রতনপুর চ্যাম্পিয়ন

কালিগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রতনপুর চ্যাম্পিয়ন

 সাতক্ষীরার কালিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) এর ফাইনাল খেলা বুধবার (২৬ জুন) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

ফাইনাল খেলায় রতনপুর ইউনিয়ন পরিষদ ৬-০ গোলের ব্যবধানে ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদকে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন চ্যাম্পিয়ন দলের নূর মোহাম্মদ এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন রানার্স আপ দলের খেলোয়াড় শাকিল হোসেন।

প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলা পরিচালনা করেন ফিফা রেফারী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, মুর্শিদ এলাহী বাবু ও সাকিব হোসেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন। এ সময় টুর্নামেন্ট কমিটির আহবায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, উপজেলা আইসিটি অফিসার হেমেন্দ্র নাথ মন্ডল, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন, ভাড়াশিলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ধারাবর্ণনায় ছিলেন জাতীয় ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলন ও মোস্তাফিজুর রহমান মোস্তাক।

আরও খবর