নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

স্বেচ্ছাসেবী সংগঠন হাসি মুখ ফাউন্ডেশন এর ২০২৪-২০২৫ ইং নির্বাহী কমিটি গঠন।

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ঊপকূলীয় অঞ্চলে 'আসুন মানবতার প্রেমে নিজেকে বিলিয়ে দিই' স্লোগানকে কেন্দ্র করে কিছু তরুণ ছাত্রদের উদ্যোগে ২০১৮ সালে গড়ে ওঠে সমাজ উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন 'হাসি মুখ ফাউন্ডেশন'।

হাসি মুখ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা এলাকার আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়নের মাধ্যমে, আত্মনির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠন করার লক্ষে কাজ করছে। বিশেষ করে মাদক প্রতিরোধ, পিছিয়ে পড়া সমাজের অনগ্রসর নারী-পুরুষের আর্থ-সামাজিক অবস্থার ইতিবাচক পরিবর্তনে সরকারি-বেসরকারি সংস্থার সাথে সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন কর্মসূচি বা প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন কল্পে কাজ করছে। এটি সম্পূর্ণ অরাজনৈতিক, সামাজিক উন্নয়নমুলক, সাংস্কৃতিক ও স্বেচ্ছায় মানব সেবার সংগঠন। এই সংগঠন প্রতিবন্ধী ব্যক্তি, কৃষক, দিনমজুর, প্রবাসী, স্কুল/কলেজের ছাত্র, তথা সর্ব শ্রেণীর লোক নিয়ে গঠিত হয়েছে এবং সর্ব শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করে এসেছে।


প্রতি ১ বছর অন্তর উক্ত সংগঠনের পরিচালনার জন্য নির্বাহী কমিটি গঠন করা হয়। তার ধারাবাহিকতায় ২৭ জুন, ২০২৪ ইং প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা জিয়াউল হক জিয়া স্বাক্ষরিত সংগঠনের প্যাডে ২০২৪-২০২৫ ইং কার্য-বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


অত্র কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রিদুয়ান।


প্রধান নির্বাচন কমিশনার জিয়াউল হক জিয়া জানান, সুষ্ঠু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি সদ্য নির্বাচিত সকলের প্রতি শুভ কামনা করে সংগঠনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।


সভাপতি জাহেদ ও সাধারণ সম্পাদক রিদুয়ান উভয়ে সংগঠনকে নিয়ে সুদূরপ্রসারী নানা পরিকল্পনার কথা জানান। উভয়ে সংগঠনের উপদেষ্টাগণ, সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী গণের সার্বিক সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।

Tag
আরও খবর