রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারের জোড়াবাড়ীতে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৭শে জুন) সন্ধ্যায় উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নেক্সট জেন নেক্সাস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৪নং জোড়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাখাওয়াত হাবিব বাবু।

এতে মির্জাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাকিব হাচানের সার্বিক সহযোগিতায় সভাপতিত্ব করেন সমাজসেবক আনোয়ার হোসেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন- স্বাস্থ্য সহকারী আনজারুল হক মিলন, ইউপি সদস্য আব্দুল খালেক, সংরক্ষিত মহিলা সদস্য খাদিজা জাহান হ্যাপি, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, সমাজসেবক বাবুল হোসেন, হারুন অর রশিদ রবি, মিজানুর রহমান, মনিরুজ্জামান আপন প্রামানিক, মিষ্টার আলী, রফিকুল ইসলাম পুটুল, শফিকুল ইসলাম সাবলু, হাসান আলী প্রমুখ সহ ক্লাবের সদস্যবৃন্দ।

আয়োজক কমিটির আহবায়ক ও নেক্সট জেন নেক্সাস ক্লাবের সভাপতি শাহিন ইসলাম জানান, ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে এবং সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই যেন মিলেমিশে থাকতে পারে, বর্তমান যুব সমাজ যাতে মাদক, জুয়ার দিকে ধাবিত না হয়, সেজন্যই তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন।

উল্লেখ্য আলোচনা শেষে সঙ্গীত পরিবেশন করে নীলফামারীর সুনামধন্য হৈ চৈ ব্যান্ড ও নৃত্য পরিবেশন করেন বগুড়ার নৃত্যছন্দ দল সহ স্থানীয় শিল্পীবৃন্দ।

Tag
আরও খবর