নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

কুতুবদিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান ব্যারিস্টার হানিফ

কক্সবাজারের কুতুবদিয়ায় অধ্যক্ষ নূরুজ্জামান হেলালী স্মৃতি সংসদ এর উদ্যোগে গাছ লাগাই—ধরণী বাঁচাই স্লোগানে (৩০ জুন) রবিবার সকালে ইমাম আবু হানিফা একাডেমী দাখিল মাদরাসার মাঠেএ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্ভোধন করেন কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার হানিফ বিন কাশেম।


এসময় উপস্থিত ছিলেন মানবধিকার কমিশন কুতুবদিয়ার সাধারণ সম্পাদক আবু আক্কাস ইশতিয়াক। ইমাম আবু হানিফা একাডেমি মাদরাসার সুপার (ভারপ্রাপ্ত) মনির উল্লাহ, শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিন, আবদুল করিম, মাওলানা জসিম, মুসা কলিম উল্লাহ, মোহাম্মদ আলম, অধ্যক্ষ নূরুজ্জামান হেলালী স্মৃতি সংসদের সভাপতি এম রিদুয়ানুজ্জামান হেলালি ও সহ-সভাপতি গোলাম আজম ছোটনসহ অত্র সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।


এসময় উক্ত সংগঠনের সভাপতি হেলালী বলেন সারা কুতুবদিয়ায় এই বছর বজ্রনিরোধ এবং দ্বীপ বাঁচাতে ১০০০ তালগাছ ও অন্যান্য জাতের ৪,০০০ গাছসহ মোট ৫,০০০ গাছ রোপণের পরিকল্পনা আছে।


 উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ব্যারিস্টার হানিফ বিন কাশেম দৈনিক দেশচিত্রকে বলেন, এই দ্বীপ দেশ এবং এই পৃথিবী বাঁচাতে গাছ লাগানোর অত্যাধিক গুরুত্ব রয়েছে। অনুষ্ঠানে মানবাধিকার কমিশন সাধারণ সম্পাদক -ইশতিয়াক বলেন, কুতুবদিয়ায় যখন গাছ নিধন প্রক্রিয়া চলতেছে ঠিক তখনই অধ্যক্ষ নূরুজ্জামান হেলালী স্মৃতি সংসদ নিজস্ব অর্থায়নে গাছ রোপণের উপর সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। উপস্থিত ব্যক্তিবর্গ এই মহৎ উদ্যোগকে চালিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা ও উদ্যোগি হওয়ার আশ্বাস দেন।


আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ৪০ মিনিট আগে