ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

নোয়াখালীর সুবর্ণচরে সফল খামারি ও উদ্যোক্তাকে সম্মাননা প্রদান


নোয়াখালী সুবর্ণচরে তিনটি ক্যাটাগরিতে ছয়জন সফল খামারি উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। 


সোমবার (১ জুলাই) সকাল ১০টায় উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনের আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বাস্তবায়নে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা।  


সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটন) সুবর্ণচর বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুর আলম সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুবর্ণচর উপজেলা প্রাণী সম্পদ কর্তকর্তা ডা. মো.ফখরুল ইসলাম, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার মাইক্রোফাইন্যান্স উপ-পরিচালক সামছুল হক, কৃষিবিদ শিবব্রত ভৌমিক প্রমূখ।  


প্রাণিসম্পদ খাতে নিবিড় ফ্রি রেঞ্জিং পদ্ধতিতে দেশি মুরগি পালনের সফল হওয়ায় শেফালী বেগম এবং নিরাপদ মাংসের জন্য জলবায়ু সহিষ্ণু বাউ মুরগি পালনের অবদানের জন্য অজিবা খাতুন সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া কৃষি খাতে পরিবেশবান্ধব মারচিং পেপার ব্যবহার করে উচ্চমূল্যের ফসল চাষে সফল কৃষক মো.সাকিব এবং জলবায়ু অভিযোজনক্ষম সর্জান প্রযুক্তিতে ফসল উৎপাদন করায় মো.সিরাজ কে সম্মাননা দেয়া হয়। 

মৎস্য খাতে উত্তম ব্যবস্থাপনায় গলদা চিংড়ি চাষে মো.সাদেম আলী, কাকড়া মোটাতাজাকরণ সফল চাষী বাবলু চন্দ্র কাঁহার কে সম্মাননা ক্রেস্ট নগদ অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। 


অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। বেকারত্ব দূরীকরণে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আধুনিক এবং বিষমুক্ত সবজি চাষ, প্রাণী পালনসহ কৃষি খাতে খামারি এবং উদ্যােক্তারা এগিয়ে যাচ্ছে। এভাবে সকলে এগিয়ে আসলে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে