সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্ষেতলালে শিশুদের কাছে সিগারেট বিক্রির দায়ে দুই দোকানীকে জরিমানা


জয়পুরহাটের ক্ষেতলালে বিভিন্ন হাট-বাজারে অবাধে অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোর ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের কাছে বিড়ি সিগারেট বিক্রির অভিযোগে দুই দোকানীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২ জুলাই (মঙ্গলবার) বিকেলে উপজেলার ভাসিলা চৌরাস্তার মোড়ে অপ্রাপ্ত বয়স্ক শিশু কিশোরদের কাছে সিগারেট বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ক্ষেতলাল পৌর এলাকার ভাসিলা মহল্লার রিয়াজ উদ্দিনের ছেলে কফিল উদ্দিন ও মামরুল হোসেন নামে দুই দোকানীকে পাঁচশত টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট জিন্নাতুন আরা। জানাগেছে, অপ্রাপ্তবয়স্ক এসব শিশু কিশোরের বেশির ভাগেরই বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। 


এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা দৈনিক দেশচিত্র'কে জানান, উপজেলার বিভিন্ন এলাকার দোকানগুলোতে ব্যবসায়ীরা অপ্রাপ্ত বয়স্ক শিশু-কিশোরদের কাছে বিড়ি সিগারেট বিক্রি করছেন। এমন খবরের ভিত্তিতে জেলা প্রশাসক ও জেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজীর নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আরও খবর