এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা কাশ্মীরে বিক্ষোভ দমনে গুলি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল ২০ জনের মৌলভীবাজারে ২৮ বছর পর হত্যা মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদন্ড, প্রতিষ্ঠিত হলো ন্যায় বিচার লালপুরে ওয়ার্কশপের শব্দদূষণের অভিযোগ, ইউএনও এর কাছে ব্যবসায়ীদের আবেদন শ্রীমঙ্গলে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে বিশাল আকৃতির অজগর উদ্ধার জাতীয় ফুটবলের মঞ্চে লালপুরের ফারিহা মনি সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে ব্লু-গার্ড দলের উদ্যোগ। পলাশে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ নাগেশ্বরীর কালিগঞ্জ ইউনিয়নের আহ্বায়ক পরিচয়ে থানায় ক্ষমতা প্রদর্শন উপজেলা বিএনপি'র নিন্দা নিরাপদ পানীয় জল ব্যবহারে মাটির মেটে বিতরণ রাষ্ট্রপতির আইনি সুরক্ষা দায়িত্বকালীন সময়ের জন্য: তথ্য উপদেষ্টা বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ‘সবই করতে চাই, কিন্তু হাত-পা বাঁধা’—ঝিনাইগাতীতে ত্রাণ প্রতিমন্ত্রী চিলমারীতে "নদী ভাঙন রোধ ও বাঁধের ভাঙন থেকে রক্ষার জন্য স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন দৌলতদিয়ার দুই বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদক ও সাইবার আসক্তি বিষয়ে সচেতনতামূলক সভা দোহাজারীতে ৫০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাত রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি: সিইসি গোয়ালন্দের পদ্মা নদীতে অভিযানে ৩৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও জাল জব্দ, আগুনে ধ্বংস দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

ভারতে পদদলিত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ১১৬

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 03-07-2024 06:59:30 am

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের হাথরস জেলায় মঙ্গলবার একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিতের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে অন্তত ১১৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে গত এক দশকের মধ্যে এটি এ ধরনের সবচেয়ে ভয়াবহ ঘটনা।

পুণ্যার্থীরা রাজধানী নয়াদিল্লি থেকে ১৪০ কিলোমিটার দূরে হাথরাস শহরে হিন্দু দেবতা শিবের পূজা উপলক্ষে ওই আয়োজনে সমবেত হয়েছিলেন।

উত্তর প্রদেশ রাজ্যের আলিগড় শহরের বিভাগীয় কমিশনার চৈত্র ভি বলেছেন, একটি ধূলিঝড়ের কারণে পূর্ণার্থীরা কিছুই দেখতে পাচ্ছিল না। এ সময়ে তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরিণতিতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তিনি বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের জন্যে ত্রাণ ও চিকিৎসা সহায়তার দিকে নজর দিচ্ছি।

হতাহত প্রসঙ্গে তিনি বলেছেন, প্রাণহানির সংখ্যা ১১৬ তে দাঁড়িয়েছে। আহত হয়েছে অন্তত ১৮ জন।

প্রধান চিকিৎসা কর্মকর্তা উমেশ কুমার ত্রিপাঠি বলেছেন, যারা প্রাণ হারিয়েছে তাদের অধিকাংশ নারী।

এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়েছেন। এক এক্স পোস্টে তিনি বলেন, ‘দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের জন্য ২,৪০০ মার্কিন ডলার এবং আহতদের জন্যে ৬শ’ মার্কিন ডলার ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন। এক্স বার্তায় তিনি বলেছেন, ‘আমার সমবেদনা তাদের সাথে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে। আমি কামনা করি আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ দুর্ঘটনায় ‘গভীর সমবেদনা’ জানিয়ে একে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, ভারতে বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় প্রায়ই মন্দিরে এ ধরনের অনাকাঙ্কক্ষিত ঘটনা ঘটে। কেরালায় ২০১৬ সালে একটি মন্দিরে হিন্দুদের নতুন বছর উদযাপনকালে আতশবাজির ব্যাপক বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১১২ জন প্রাণ হারায়।

এছাড়া মধ্যপ্রদেশে ২০১৩ সালে একটি মন্দিরের কাছে সেতুতে পদদলিত হয়ে ১১৫ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছিল।

আরও খবর

6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

১ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে