ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তা বাজার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ ।





নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তা বাজার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী পথে বসেছে। 


বুধবার (৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো: জহুরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায়ের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অভিযানে অংশগ্রহণ করেন। এ অভিযানে লোহাগড়া পৌরসভা কর্তৃপক্ষও অংশগ্রহণ করেন। 

অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে এসব অবৈধ স্হাপনা উচ্ছেদকল্পে মাইকিং করা হলে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীরা তাদের স্ব স্ব স্হাপনা সরিয়ে নেন। 


এ বিষয়ে চায়ের দোকানদার ঝন্টু খান বলেন, ' আমার পরিবারে ৯ জন সদস্য, ঋণ করে মহাসড়কের পাশে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলাম, প্রশাসন আমার চায়ের দোকানটি ভেঙে দেওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি'। 


মুরগী ব্যবসায়ী নাসির উদ্দীন বলেন, 'মহাসড়কের পাশে  খাঁচা বানিয়ে মুরগীর ব্যবসা করে আসছিলাম, প্রশাসন দোকানটি ভেঙে দেওয়ায় আমার রোজগারের পথ বন্ধ হয়ে গেল। 


কাঁচামাল ব্যবসায়ী নাঈম বলেন, 'ফুটপাতে বসে কাঁচা মালের ব্যবসা করছিলাম, পৌর কর্তৃপক্ষ অবৈধ স্হাপনা উচ্ছেদ করায় আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসেছে। 


ফল ব্যবসায়ী বিল্লাল ও সাদ্দাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা লক্ষীপাশা চৌরাস্তার ফূটপাতে ফলের ব্যবসা করে আসছি। আজ আমাদের স্থাপনা উচ্ছেদ করে দেওয়ায় বিপদগ্রস্ত হয়ে পড়েছি। কোথায় কি করবো বুঝে উঠে পারছি না। পরিবার নিয়ে খুব কষ্টে জীবন যাপন করতে হবে। 


অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি মহাসড়কের পাশে যে সমস্ত বৈদ্যুতিক খুঁটি ও ল্যাম্পপোস্ট রয়েছে এগুলো দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এগুলো অপসারণ না করলে অবৈধ স্থাপনা উচ্ছেদের সুফল পাওয়া যাবে না। 


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো: জহুরুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, লক্ষীপাশা বাজার এলাকা একটি দুর্ঘটনা প্রবন এলাকা। বিভিন্ন সময়ে লক্ষীপাশা চৌরাস্তা এলাকার মহাসড়কের উপর দুর্ঘটনা ঘটে  থাকে। রাস্তাটি প্রসস্থ করার উদ্দেশ্য আজকের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন সড়কের পাশে যারা অবৈধ স্থাপনা গড়ে ব্যবস্থা করে আসছিল। তাদেরকে বিভিন্ন সময়ে মাইকিং করে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিলেও সময়মত স্থাপনা সরিয়ে নেয়নি তারা। যার কারণে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও খবর

deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে