বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী চৌমুহনীর ইসকন মন্দিরে রথযাত্রার মতবিনিময়

নোয়াখালী চৌমুহনীর ইসকন মন্দিরে রথযাত্রার মতবিনিময়



নোয়াখালী চৌমুহনীর ইসকন মন্দিরে রথযাত্রার মতবিনিময়


রিপন মজুমদার নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী চৌমুহনীর শ্রী শ্রী জগন্নাথ বলদেব,শুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব ২০২৪ উপলক্ষে  মতবিনিময় সভা।


নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী ইসকন মন্দিরে বুধবার ৩ জুলাই রাত সাড়ে আট টা দিকে চৌমুহনী ইসকন মন্দিরে আগামী ৭/১৫ জুলাই রথযাত্রার উপলক্ষে


শ্রী শ্রী জগন্নাথ বলদেব, শুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব ২০২৪ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম বিপিএম, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, আরো উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সার্কেল রাজিব আহমেদ,বেগমগঞ্জ উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, চৌমুহনী পৌরসভার মেয়র, বিনয় কিশোর রায়, তপন মজুমদার, এডভোকেট পাপ্পু সাহা, নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ সংগঠনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তার সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


মতবিনিময় সভায় হিন্দু পরিষদের বক্তারা বলেন অতীতে রথযাত্রা উপলক্ষে চৌমুহনীতে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বক্তারা প্রধান অতিথির উদ্দেশ্যে বলেন আগামী ৭/১৫ জুলাই যেন সুন্দরভাবে আমাদের রথযাত্রা উদযাপন করতে পারি সেদিকে সুদৃষ্টি রাখবেন।


প্রধান অতিথি পুলিশ সুপার বলেন অতীতে হয়তো অনেক ভুল-ত্রুটি হতে পারে আগামী ৭ ও ১৫ই জুলাই রথযাত্রা অনুষ্ঠানে সকল অপ্রীতিকর ঘটনা এড়াতে আমি ও আমার পুলিশ বাহিনীসহ সাদা পোশাকে বাহিনী থাকবেন।


পাশাপাশি তিনি উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, চৌমুহনী বাজারে ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক সভাপতি ও পরিবহন মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

আরও খবর