কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন

কবরস্থানে মিললো না যায়গা বসতভিটার বারান্দয় করলো দাফন।

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পারিবারিক কবরস্থানে জায়গা না দেওয়ায় বাধ্য হয়ে ঘরের মেঝেতে মায়ের লাশ দাফন করেছেন সন্তানরা। অমানবিক এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।

গত বুধবার (৩ জুলাই) ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিমদ্দিন সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। মৃতের নাম জবেদা খাতুন (৭০)।

স্থানীয়রা জানান, জবেদা খাতুনের ছেলে রফিজলের সঙ্গে তার চাচাতো ভাই রফিকের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গত মঙ্গলবার রাতে জবেদা খাতুন মারা যান। পরদিন বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করতে গেলে চাচাতো ভাই রফিকরা বাধা দেন। এলাকাবাসী ও মৃতের স্বজনেরা অনেক অনুরোধ জানিয়েও লাভ হয়নি। পরে মৃতের সন্তানরা বাধ্য হয়ে ঘরের বারান্দায় দাফন করেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে। এমন ঘটনা দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভীড় করছে ওই বাড়িতে।

মৃতের ছেলে রফিজল বলেন, মা মারা যাওয়ার পর দাফনের জন্য একটু জমি খুঁজছি, কেউ দেয় নাই। সাড়ে ৩ হাত জমির জন্য মাকে পারিবারিক কবরস্থানে কবর দিতে পারি নাই। তাই নিরুপায় হয়ে ঘরের বারান্দাতেই দাফন করেছি।

এ বিষয়ে দৌলতখান থানার ওসি সত্যরঞ্জন গণমাধ্যমকে জানান, জবেদা খাতুন নামে এক বৃদ্ধার কবর ঘরের মেঝেতে দেওয়া হয়েছে শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনেকেই এখন কবরটিকে সরিয়ে নেওয়ার জন্য বলছেন। যদি মৃতের ছেলেরা মনে করে কবরটি সরিয়ে নিবেন তাহলে নেবেন, আর যদি না চান এখানেই থাকবে।

আরও খবর