নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

রামগড়ে বিনামূল্যে ৭০১টি পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প্যানেল বিতরণ


পার্বত্য অঞ্চলের দূর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছতে

সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে

----নিখিল কুমার চাকমা 


পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বিদ্যুৎ শক্তি বাড়াতে সরকার সৌর বিদ্যুতের উপর গুরুত্ব আরোপ করেছেন। পার্বত্য এলাকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প নিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিনামূল্যে দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছানোর এই প্রকল্প সঠিকভাবে বাস্তবায়নে নিষ্টার সাথে দায়িত্ব পালন করতে জনপ্রতিনিধিদের আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। 



বুধবার (২নভেম্বর) সকাল দশটায় রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের সামনে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের দুর্গম এলাকায় বিনামূল্যে ৭০১টি পাহাড়ি, বাঙ্গালি পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ প্যানেল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের সামনে পাতাছড়া ইউপি চেয়ারম্যান ও রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম আলমগীরের সভাপতিত্বে সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সৌর বিদ্যুৎ প্রকল্পের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল প্রমুখ।



এসময় বক্তারা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মুজিব বর্ষে গৃহহীনদের জন্য ঘর প্রদান ও দুর্গম এলাকায় ঘরে ঘরে সৌর বিদ্যুৎ পৌঁছানোর প্রকল্প পিছিয়ে পড়া পার্বত্যবাসীর জন্য প্রধানমন্ত্রীর আশীর্বাদ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। 



পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সৌর বিদ্যুৎ প্রকল্পের চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ জানান, রামগড় উপজেলায় এটি দ্বিতীয় পর্যায়ের প্রকল্প এ পর্যায়ে মোট ৭০১ জন সুবিধাভোগীর প্রত্যেককে একটি করে ১০০ ওয়ার্ডের বিনামূল্যে সোলার প্যানেল ও কেড়িং চার্জ বাবদ ৬৫০ টাকা প্রদান করা হয়েছে।


 এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি জেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ মতিউর রহমান, স্থানীয় হেডম্যান, কারবারি, ইউপি মেম্বার, গণমাধ্যম কর্মী ও এই প্রকল্পের সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।


পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম জানান, পাতাছড়া ইউনিয়নের বিদ্যুৎবিহীন ৭ নম্বর ওয়ার্ডের দূর্গম প্রত্যন্ত গ্রাম বেলছড়ি, গুজাপাড়া, কংপ্রুপাড়া, নোয়াপাড়া, সালদাপাড়া, ৮ নম্বর ওয়ার্ডের মরা কয়লা, গৈয়াপাড়া, দক্ষিণ বালুখালি ও ৯ নম্বর ওয়ার্ডের বালুখালি ও সোনারখীল গ্রামের ৭০১টি পরিবারের মাঝে এ সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।

আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৬ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে