বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করুন : ইনু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2022 01:27:40 pm

সংগৃহীত ছবি


নিউজ ডেস্ক :


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতী উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু।


তিনি বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অর্থনীতি ও জনজীবনে মারাত্মক নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলতে শুরু করেছে। গণপরিবহন ও পণ্যপরিবহনের ভাড়া বৃদ্ধি, কৃষিতে সেচব্যয় বৃদ্ধি, নিত্যপণ্যের দাম আরও বৃদ্ধিসহ জনজীবনে বাড়তি চাপ তৈরি করেছে। মানুষের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। 


বুধবার (১০ আগস্ট) জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জাসদ আয়োজিত বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসবে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জিপিওর সামনে মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। 


সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, মো. মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, ঢাকা মহানগর পূর্ব জাসদের সহ-সভাপতি মাহবুবুর রহমান, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ। 


হাসানুল হক ইনু এমপি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করতে আর্থিক খাতসহ অর্থনীতির অন্যান্য খাতে সমন্বয় করা এবং দুর্নীতি-লুটপাট-অপচয় বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 


তিনি বলেন, বৈশ্বিক সংকটে অর্থনীতি সচল রাখতে, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখতে, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে আগামী ছয় মাসের জন্য বিশেষ অর্থনৈতিক প্যাকেজ গ্রহণ করতে হবে।


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন জেলা-উপজেলায়ও মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।

আরও খবর