চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা

গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিলো কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-07-2024 02:24:10 am

গৃহকর্মীদের (২০ নম্বর) ভিসা পরিবর্তন করে বেসরকারি খাতে (১৮ নম্বর) স্থানান্তর করার সুযোগ দিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৬ জুলাই) কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ নতুন এই নিয়ম জারি করেন।


এর মাধ্যমে কুয়েত প্রবাসী গৃহকর্মীরা চলতি বছরের ১৪ জুলাই থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে তাদের ভিসা পরিবর্তনের সুযোগ পাবেন।নতুন এই নিয়মে স্থানান্তরের জন্য বেশকিছু শর্ত উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- ভিসা পরিবর্তনের জন্য অবশ্যই নিয়োগকর্তার (কফিলের) অনুমোদন লাগবে এবং গৃহকর্মীদের নিয়োগকর্তার সঙ্গে ন্যূনতম এক বছর কাজ করতে হবে। ভিসা পরিবর্তন করতে হলে ৫০ কুয়েতি দিনার ফি পরিশোধ করতে হবে এবং প্রতি বছর বাড়তি আরও ১০ দিনার ফি দিতে হবে।


এর আগে শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ এক বৈঠকে বেসরকারি খাতে (ভিসা ১৮) কাজের ভিসায় গৃহকর্মী ভিসা (ভিসা ২০) স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নেওয়ার জন্য একটি খসড়া আইন প্রস্তুত করতে জনশক্তি কর্তৃপক্ষকে দায়িত্ব দেন। ওই বৈঠকে শ্রম অভিবাসন খাতকে গতিশীল ও সুসংহত করার লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান নীতি নিয়ে আলোচনা হয়।কুয়েতে গৃহকর্মী ভিসায় প্রায় লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে খাদেম বা গৃহকর্মী ভিসা থেকে শন বা বেসরকারি খাতে ভিসা পরিবর্তন করার জন্য অপেক্ষায় ছিলেন। কুয়েত সরকারের এমন সিদ্ধান্ত বাস্তবায়নে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

আরও খবর