বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দির পরিদর্শনে এমপি হাফেজ রবিউল বাশার সহায়তার নামে প্রতারণা, হাতিয়ে নেওয়া প্রায় ২ কোটি টাকা ফেরত পেতে আবারও মামলা নাগেশ্বরী ব্লাড ব্যাংক আয়োজনে তৃষ্ণার্ত মানুষদের মাঝে শরবত বিতরণ করা হয় না ফেরার দেশে চলে গেলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বেনাপোলে বিএসএফের পুশইন চেষ্টা নস্যাৎ, সীমান্তে হাই অ্যালার্ট ‎দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে আসছে নতুন গতি: চালু হচ্ছে নতুন ট্রেন দিনাজপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাত্র ৬ ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু শাজাহানপুরে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেফতার !! দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বিশ্ব দুগ্ধ দিবস পালিত মঠবাড়িয়ায় উদ্ধারকৃত দুই মরদেহের রহস্য উদঘাটন, মামালা দায়ের

বরিশালে মহাসড়ক অবরোধ করে ক্রিকেট খেলছে শিক্ষার্থীরা।




কোটা বাতিলের দাবিতে অবরোধ করেছে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক। এদিকে আন্দোলনের স্থান মহাসড়কে ক্রিকেট খেলা শুরু করেন শিক্ষার্থীরা।রোববার (৭ জুলাই) বেলা ১১টায় বিএম কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এসে শেষ হয়। পরে মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শুরুর পর মুষলধারে বৃষ্টি নামলেও তাতে ভিজেই আন্দোলন চালিয়ে যান এবং কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় রবিউল জানান, আন্দোলন শুরুর ঘণ্টাখানেক পরে বৃষ্টি নামলে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজেই আন্দোলন চালিয়ে যান। অন্যদিকে একদল শিক্ষার্থী সড়কের বিভিন্ন স্থানে ক্রিকেট খেলা শুরু করেন। অন্যান্য শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

রুমা ইসলাম রোজি নামে এক শিক্ষার্থী বলেন, সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটা পদ্ধতি পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের প্রতিবাদে এবং সব চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে তারা আন্দোলন করছেন। তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলন নিতে বাধ্য হবেন তারা।এদিকে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করলে সড়কের দু’পাশে যানবাহনের জটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীসহ সাধারণ মানুষ।এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম চৌধুরী বলেন- শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় সজাগ আছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি যাতে তারা দ্রুত রাস্তা ছেড়ে দেয়। 

আরও খবর