মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শাকিবের তুফানকে জিৎ এর চ্যালেন্জ

শাকিবের তুফানকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন জিৎ

গেল ঈদেই দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তুফান’ সিনেমা। মুক্তির পরপরই দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে এই চলচ্চিত্র।  

দেশে সাফল্যের পর বিদেশের মাটিতেও মুক্তি পেয়েছে ‘তুফান’। ইতোমধ্যেই দুবাই, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডনসহ বিভিন্ন দেশেও বইছে তুফানের ঝড়। তবে পার্শ্ববর্তী দেশ ভারতে এখনও মুক্তি পায়নি শাকিবের ছবি। 

সিনেমাটি নিয়ে ভিন্ন কিছু পরিকল্পনা থাকার কারণে আগামী ৫ জুলাই ছবিটি ভারতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে তুফানের নির্মাতা ও প্রযোজকরা। একই সময় ওপার বাংলায় প্রেক্ষাগৃহ মাতাবে জিতের ‘বুমেরাং’। 

ফলে টলিউডেও অন্তর্জালে চলছে শাকিবের ‘তুফান’ নিয়ে আলোচনা। যেই আলোচনায় যোগ দিয়েছেন চিত্রনায়ক জিৎ। সম্প্রতি কলকাতার একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন এই তারকা। যেখানে ‘তুফান’ নিয়ে কথা বলেন তিনি। 

জিতের কাছে জানতে চাওয়া হয়, শাকিব খানের ‘তুফান’ মুক্তি পাচ্ছে। আপনি কি এটাকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন? জবাবে জিৎ বলেন, ‘না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে।’

এ সময় জিতের পাশে বসে ছিলেন ‘বুমেরাং’ সিনেমার পরিচালক সৌভিক কুণ্ডু। জিতের মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি বলেন, ‘নব্বইয়ের দশকেই বাজার খুলে রেখেছি।’

পরিচালকের কথা শুনেই হেসে ওঠেন সিনেমার আরও দুই অভিনয়শিল্পী রুক্মিণী মৈত্র ও সৌরভ। ‘তুফান’ নিয়ে আর কিছু না বললেও ঠান্ডা মাথায় যেন শাকিব ও রায়হান রাফিকে একটি চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন ভারতের এই সুপারস্টার। 

উল্লেখ্য, নব্বই দশকের একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত এ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

আরও খবর



6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৫১ দিন ২১ ঘন্টা ২৬ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫৭ দিন ৬ ঘন্টা ১৫ মিনিট আগে