রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে অটোরিকশার অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নীলফামারীর ডোমার পৌরসভা কর্তৃক অটোরিকশার লাইসেন্স দেওয়ার নাম করে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে অটোরিকশা মালিক ও চালকরা।


রবিবার (৭ই জুলাই) দুপুরে ডোমার থানা সংলগ্ন অটোরিকশা মালিক সমিতির অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন, অটোরিকশা মালিক সমিতির সভাপতি ও ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন।

এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি ও পৌর আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন রকি, সদস্য রিফাত হাসান সৌরভ প্রমুখ। সভায় সর্বস্তরের অটোরিকশা চালকরা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত টাকা আদায়ের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, অটোরিকশার লাইসেন্স নবায়ন করার জন্য ডোমার পৌরসভা প্রতিটি অটোচালকদের কাছ থেকে দেড় হাজার টাকা নিচ্ছেন। একজন শ্রমিক অতিকষ্টে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। নিয়ম বহির্ভূত ভাবে অতিরিক্ত টাকা আদায় করছে কর্তৃপক্ষ।

এবিষয়ে ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রেজা জানান, প্রতিবছরের ন্যায় লাইসেন্স নবায়নের জন্য এবারও সরকারি নিয়ম মেনে প্রতি অটোরিকশায় দেড় হাজার টাকা এবং রিকশা ও ভ্যানে ৫০০ টাকা করে লাইসেন্স ফি নেওয়া হচ্ছে।

Tag
আরও খবর