কিডনি বিকল আশরাফুলের চিকিৎসায় অর্থ সংগ্রহে ট্যুরিস্ট ক্লাব সাস্ট আয়োজন করেছে চ্যারিটি ট্যুর লাখাইয়ে পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিল, এবং ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিভিন্ন মহলের ক্ষোভ। আক্কেলপুরে গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ বাজারে অভিযানে,১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ নালিতাবাড়ীর গাছগড়ায় কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেখ মুজিবসহ তিন প্রতিকৃতি ভাঙলো ছাত্রদল, লীগ ইস্যুতে বিক্ষোভ ৪ আগস্ট গোপন মিটিং করেছিলেন ববি শিক্ষকরা ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস গোয়ালন্দ উপজেলা শাখার জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক কমিটি অনুমোদন রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২০০ পুরিয়া হিরোইন সহ গ্রেপ্তার তিন লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়েই চলছে পরিস্কারের কাজ আগামী ১ নং ইউসুফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজ ইউনিয়নবাসীর সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মো: শরিফুল ইসলাম এক বছরে সর্বোচ্চ রফতানি জুলাইয়ে, তবু সামনে শঙ্কা যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতারণার মাধ্যমে নারীর কাছ থেকে স্বর্ণের দুল ও মোবাইল ছিনতাই ঢাকাসহ ১৩ জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা কুলিয়ারচরে পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি।

বরিশাল আদালত চত্তর থেকে ভুয়া আইনজীবী আটক



বরিশালে আইনজীবী না হয়েও মামলা পরিচালনা করতে গিয়ে বরিশাল আদালত চত্তর থেকে ধরা খেলেন কে এম জাহাঙ্গীর আলম নামের এক প্রতারক। আজ সোমবার (৮ জুলাই) দুপুর দেড়টার দিকে তাকে জজকোর্ট এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্যরা।

জানা যায়- মুলাদি উপজেলার বাসিন্দা বরিশালের ব্যবসায়ী আবুল কালামের সাথে এ্যাডভোকেট হিসেবে পরিচয় হয় ভুয়া আইনজীবী কে এম জাহাঙ্গীরের। এর পর থেকে কালামের বোন মুন্নির জমি সংক্রান্ত মামলা পরিচালনা করার জন্য একে একে ২৭ হাজার টাকা নেয় জাহাঙ্গীর। সর্বশেষ আজ সকালে ১০ হাজার টাকা নিয়ে কালামের ভাগ্নি মিতুকে একা আদালতে আসতে বললে জাহাঙ্গীরের বিষয়ে সন্দেহ হয় কালাম ও তার বোন মুন্নির। পরে তারা মিতুকে টাকা নিয়ে পাঠিয়ে গোপনে ঘটনা প্রত্যক্ষ করেন। এক পর্যায়ে তারা বুঝতে পারে জাহাঙ্গির একজন প্রতারক। এরপর তারা আইনজীবীদের সহয়তায় জাহাঙ্গীরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তার কাছ থেকে বিভিন্ন দপ্তরের ভুয়া আইডি কার্ড ও জেলা আইনজীবী সমিতির সিল উদ্ধার করা হয়।এ বিষয়ে আবুল কালাম জানান- আমার বোন মুন্নির জমি সংক্রান্ত মামলা পরিচালনা করার জন্য ভুয়া এ্যাডভোকেট জাহাঙ্গীর আমাদের কাছ থেকে ২৭ হাজার টাকা নিয়েছে। টাকা নিলেও তিনি কোন কাজ করতে না পারায় আমাদের সন্দেহ হলে আইনজীবীদের সহয়তার তাকে আটক করে পুলিশে দেই। আমি জাহাঙ্গীরের বিচার চাই এবং আমার বোনের টাকা ফেরত চাই।আবুল কালামের বোন মুন্নি বলেন- জাহাঙ্গীর আইনজীবী পরিচয় দিয়ে জামি সংক্রান্ত মামলা পরিচালনা করার জন্য আমাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২৭ হাজার টাকা নেয়। আমি আমার টাকা ফেরত চাই এবং জাহাঙ্গীরের বিচার চাই। ভবিষ্যতে যেন আর কারও সাথে এমন প্রতারণা করতে না পারে।এ বিষয়ে বরিশাল জেলা আইনজীবী সমিতিরি সভাপতি গোলাম কবির বাদল জানান- কালাম ও তার বোন মুন্নির জাহাঙ্গীরকে সন্দেহ হলে আমার রুমে নিয়ে আসে। এ সময় আমি জাহাঙ্গীরের পরিচয়পত্র দেখতে চাইলে এবং সনদ নম্বর চাইলে তিনি কোন কিছুই দেখাতে পারেন নি। তার কাছে বিভিন্ন দপ্তরের ভুয়া আইডি কার্ড ও জেলা আইনজীবী সমিতির সিল পাওয়া গেলে তাকে কোতায়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ধরনের ভুয়া আইনজীবীদের থেকে সাবধান থাকার পরামর্শও দেন তিনি।  


আরও খবর






6a703ea25d3ea-030826010922.webp
৫ আগস্ট ছুটি নেই যাদের

১ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে