রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

নীলফামারীতে এসিএমও'র নতুন পরিচালক মাহমুদ হাচান

'বাল্যবিবাহ রুখবো, আগামীর সম্ভাবনা গড়বো'–প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শিশু অধিকার বিষয়ক সংগঠন 'অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশন' (এসিএমও)-এর নতুন শাখা নীলফামারী জেলার পরিচালকের দায়িত্ব পেলেন শিশু সংগঠক মাহমুদ হাচান।

মঙ্গলবার (৯ই জুলাই) অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশনের কেন্দ্রীয় সহকারী পরিচালক শফিউর রহমান নতুন শাখা স্থাপন ও পরিচালকের দায়িত্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। সংগঠনটির নীলফামারী জেলা শাখার পরিচালকের দায়িত্ব মাহমুদ হাচানকে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

মাহমুদ হাচান নীলফামারীর ডোমার পৌরসভার বাসিন্দা। তিনি বিডি নিউজ ২৪ ডট কম ও দৈনিক প্রতিদিনের কাগজের শিশু সাংবাদিক হিসেবে কাজ করছেন। বিভিন্ন সংগঠনের শিশু সংগঠক হিসেবে এর আগেও সফলতার সাথ দায়িত্ব পালন করেছেন মাহমুদ।

সংগঠনটির কেন্দ্রীয় সহকারী পরিচালক শফিউর রহমান জানান, মাহমুদ হাচান শিশু সংগঠক হিসেবে দায়িত্ব পালনে পটু। তিনি সংগঠনের জন্য ভালো কিছু করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এবিষয়ে মাহমুদ হাচান বলেন, আন্তর্জাতিক শিশু অধিকার বিষয়ক সংগঠনের দায়িত্ব পাওয়ায় আমি আনন্দিত। সততা ও নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করার চেষ্টা করবো। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। বাল্যবিবাহ প্রতিরোধে শিশুদের সচেতনতা বৃদ্ধিতে আমরা কাজ করে যাব।

Tag
আরও খবর