দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

ঈদগাঁওতে যুবকের আ'ত্ম'হত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়া এলাকায় ভাড়া কলোনিতে শুভংকর দাশ (২৩) নামের এক স্বর্ণ কারিগর আ'ত্ম'হ'ত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। 


শুভংকর দাশ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দরগাহ পাড়াস্থ হাছিনা পাহাড় এলাকার বাসিন্দা পলাশ দাশের ছেলে বলে জানা গেছে। 


৯ জুলাই (মঙ্গলবার) দুপুরে জাগির পাড়া এলাকার ছাবের আহমেদের কলোনি থেকে তার মৃ'ত'দে'হটি উদ্ধার করে পুলিশ। 


স্বজনরা জানান, শুভংকর দাশ পেশায় একজন স্বর্ণ কারিগর। প্রতিদিনের মতো কারখানা থেকে তার ছাবের কলোনিতে তার ব্যাচেলর বাসায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে আসে।এ সময় বাসার দরজা জানালা বন্ধ করে পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের অগোচরে ফ্যানের সাথে গামছা পেচিয়ে আ'ত্ম'হ'ত্যা করে।


প্রতিবেশীরা জানায়, দীর্ঘক্ষণ দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে। কিন্তু ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে উঁকি দিয়ে দেখতে পান মৃ'ত'দে'হ ফ্যানের সাথে ঝু'ল'ছে। 


পরে পুলিশকে খবর দিলে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমার নির্দেশে এস,আই আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করে মৃ'ত'দে'হের সুর'ত'হা'ল প্রতিবেদন তৈরি করে ম'র্গে পাঠানোর ব্যবস্থা করেন।


জানতে চাইলে সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বাকিটা ময়নাতদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে।


এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিবেনা বলেও জানান স্বজনরা।

Tag
আরও খবর