বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

কুবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সহ সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। তীব্র বৃষ্টি অপেক্ষা করেও শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রেখেছেন।


এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০) শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন রেললাইন অবরোধ করে আন্দোলন করছেন।এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ গামী ট্রেন বনলতা এক্সপ্রেস পূর্ববর্তী স্টেশন হরিয়ানে আটকা পড়েছে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদী কমিউটার ট্রেন রাজশাহী স্টেশনে আটকা পড়েছে। এবং রাজশাহী থেকে বাংলাবান্ধা গামী বাংলাবান্ধা এক্সপ্রেস সঠিক সময়ে রাজশাহী স্টেশন ছাড়তে পারবে না বলে জানা গিয়েছে।


বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন সংলগ্ন রেললাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ গুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা, যা এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত অব্যাহত রয়েছে।


‘আমার ভাইয়ের রক্ত কেন? প্রশাসন জবাব চাই’, কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই, মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ এমনসব স্লোগানে মুখর করে তুলছেন শিক্ষার্থীরা।


আন্দোলন শিক্ষার্থীরা বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম এতদিন, কিন্তু আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে, এর প্রতিবাদেই আজকে আমাদের রেললাইন অবরোধ, এছাড়াও আমাদের একদফা দাবি রয়েছেই।

আরও খবর