নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কক্সবাজারে ৪ পৃথক পাহাড় ধসের ঘটনায় ৪ মৃ'ত্যু

কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের কারণে একের পর এক পাহাড় ধসের ঘটনা ঘটছে। ৪ টি পৃথক পাহাড় ধসের ঘটনায় ৪ জনের মৃ'ত্যু হয়েছে। সর্বশেষ কক্সবাজার শহরের কলাতলী সৈকত পাড়া এলাকা থেকে এক স্কুল ছাত্রীর ম'র'দে'হ উদ্ধার করা হয়েছে। সকালে শহরের ৬ এবং ৭ নং ওয়ার্ডে পৃথক পাহাড় ধসের ঘটনায় দুইজন মৃ'ত্যু এবং ঝিলংজায় এক জনের মৃ'ত্যুর ১৪ ঘন্টার ব্যবধানে এই ঘটনা ঘটে। 


বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে প্রায় তিন ঘন্টার উদ্ধার কার্যক্রম চালিয়ে মিম নামের স্কুল ছাত্রীর ম'র'দেহ উদ্ধার করে। মিম সৈকত পাড়ার সেলিমের কন্যা। সে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলেন। 


কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য বলেন, পাহাড় ধসের খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লামিয়া নামের একজনকে জীবিত উদ্ধার করেছি। মিম নামের আরেকজনকে প্রায় তিন ঘন্টার উদ্ধার কার্যক্রম চালিয়ে মৃ'ত উদ্ধার করা হয়েছে। 


উত্তর কলাতলী আদর্শ সমাজ কমিটির সভাপতি নুরুল হুদা বলেন, স্থানীয় লোকজন খবর দিলে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে স্থানীয়রা আগে থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে ফায়ার সার্ভিস এসে যোগ দেয়। প্রায় আড়াই ঘন্টা উদ্ধার কার্যক্রম চালিয়ে মিমকে মৃত উদ্ধার করা হয়েছে। 


এর আগে বৃহস্পতিবার দুপুর একটার দিকে কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরিপাড়া এলাকায় পাহাড় ধসে এক গৃহবধূর মৃ'ত্যু হয়েছে।


নিহত গৃহবধূর নাম লায়লা বেগম (৩৫)। তিনি বজল আহমদের স্ত্রী। তাদের ২ বছরের শিশু মোহাম্মদ জুনায়েদ গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


নিহত গৃহবধূর মেয়ে ইয়াছমিন আক্তার বলেন, আমার মা ভাইকে নিয়ে দুপুরে ভাত খাচ্ছিলো এসময় হঠাৎ পাহাড় এসে রান্নাঘরে পড়ে। এঘটনায় আমার মা এবং ভাইকে মাটির ভেতর থেকে বের করা হয় এলাকাবাসীর সহায়তায়। পরে আমার মায়ের মৃ'ত্যু হয়েছে। আমার ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


তারও আগে সকাল ৭টার দিকে পাহাড় ধসের পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু হয়। শহরের ০৬ নং ওয়ার্ডের পূর্ব পল্যান কাটা এলাকায় বসতঘরে পাহাড় ধসে স্থানীয় মোহাম্মদ করিমের স্ত্রী জমিলা বেগম (৩০) নিহত হয়েছেন৷ এছাড়া শহরের ০৭ নং ওয়ার্ডের সিকদার বাজার এলাকায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃ'ত্যু হয় সাইফুলের ছেলে মো: হাসানের (১০)। 


নিহত জমিলার স্বামী করিম জানান, সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠেই নাস্তা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সপরিবারে। এসময় আচমকা পাহাড়ের কাদা মাটি বসত ঘরে পড়লে চাপা পড়ে গৃহবধূ জমিলা। তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত শিশু হাসানের পরিবার জানায়, পাহাড় ধসে ঘরের মাটির দেওয়ালে পড়লে মাটির দেওয়াল সহ আসবাবপত্র পড়ে নিহত শিশু হাসানের গায়ে। ঘটনাস্থল থেকে তাকে মৃত উদ্ধার করে স্থানীয়রা।


এদিকে কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম বলেন, কক্সবাজার পৌরসভা ১৩ টি আশ্রয় কেন্দ্র খুলেছে। তাদের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। শহরের পাহাড়ে বসবাসরতদের মাইকিং করে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কিন্তু মানুষ আশ্রয়কেন্দ্রে আসতে চায় না। একারণে মৃ'ত্যুর মতো এমন ঘটনা ঘটছে। যারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছে তারা নিরাপদে আছে।

Tag
আরও খবর