ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ক্ষেতলালে হিন্দা উচ্চ বিদ্যালয়ের কর্মচারী নিয়োগ পরীক্ষা স্থগিত

শুক্রবার সকালে হিন্দা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কক্ষে চাকুরী প্রার্থীরা। - ছবি তুলেছেন : মামুনুর রশীদ পান্না



জয়পুরহাটের ক্ষেতলালে হিন্দা উচ্চ বিদ্যালয়ের চারটি পদে কর্মচারী নিয়োগ পরীক্ষার কক্ষে চাকুরী প্রার্থীদের খাতা দেওয়ার পরে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। 


জানাগেছে, উপজেলার হিন্দা উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও আয়াসহ ৪টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে পরীক্ষার জন্য ২৪ জন চাকুরীপ্রার্থী আবেদন করেন। ১২ জুলাই (শুক্রবার) সকাল ১০ টায় হিন্দা উচ্চ বিদ্যালয়ে ওই  চারটি পদের নিয়োগ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীরা হলে গিয়ে বসার পরে সকলকে খাতাও দেওয়া হয়েছিলো নিয়োগদাতাদের পক্ষ থেকে কিন্তু ওইদিন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর দিক নির্দেশনায় সেই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।


কি কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হলো জানতে চাইলে বিদ্যালয়টির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর বলেন, পরীক্ষা কেন্দ্রে ঊধ্বর্তন কর্মকর্তারা ছিলেন। নিয়োগ পরীক্ষা স্থগিতের বিষয়ে তারাই ভালো বলতে পারবেন।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজাবর রহমানের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


উপজেলা নির্বাহি কর্মকর্তা উম্মে তাবাচ্ছুম বলেন, হিন্দা উচ্চ বিদ্যালয়ে আয়া, পরিচ্ছন্নতাকর্মী, অফিস সহায়ক ও ল্যাব সহকারি সহ চার পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এ পরীক্ষাকে ঘিরে বিভিন্ন অভিযোগ পাওয়ার কারণে জেলা প্রশাসক স্যারের দিক নির্দেশনায় পরীক্ষা কমিটির ৫ জন সদস্যের মাধ্যমে নতুন করে প্রশ্নপত্র প্রস্তুত করার পরে পূর্বের প্রশ্নপত্র সমন্বয় করে চুড়ান্ত প্রশ্নপত্র তৈরি করা হলে কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক তাদের করা হুবহু প্রশ্ন দেখতে না পেয়ে চূড়ান্ত প্রশ্নে স্বাক্ষর করতে রাজি হননি। এছাড়াও কমিটির ৫ জনের প্রশ্নপত্র প্রস্তুত করার পরে তাদের মোবাইল ফোন নিয়ে নেওয়ায় সভাপতি ও প্রধান শিক্ষক মনোক্ষুণ্ণ হয়েছেন। সকলে সম্মত না হওয়ায় আজকের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। 


উল্লেখ্য এই বিদ্যালয়ের নিয়োগ পরিক্ষায় মোটা অংকের ব্যাণিজ্য করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এমন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই করেন। মেধাবীরা যেন বঞ্চিত না হয় সেকারণে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পরিক্ষা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরবর্তীতে নিয়োগ পরিক্ষার দিনে প্রশাসনের শক্তিশালী ভূমিকার কারণে পরিক্ষা স্থগিত ঘোষণা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও খবর