কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন

লোহাগড়ায় কোটা আন্দোলনকে ঘিরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতিবাদ কর্মসূচি






নড়াইলের লোহাগড়ায় মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষকারী ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিবাদ, মানববন্ধন কর্মসূচি ও স্বারক লিপি পেশ করা হয়েছে। 


মঙ্গলবার (১৬জুলাই) দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল ও মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম কাউন্সিলের আয়োজনে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ভবন থেকে মুক্তিযোদ্ধাদের একটি বিরাট বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ৩০ মিনিট স্থায়ী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামসুল আলম কচি, বীর মুক্তিযোদ্ধা ওহিদুজ্জামান ওরপে ভিপি বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা সন্তান আশরাফুল আলম (ছোট আশরাফ), বীর মুক্তিযোদ্ধা সন্তান মো: তুষার, বীর মুক্তিযোদ্ধা সন্তান কাজী ইমরানসহ প্রমুখ। 


এসব কর্মসূচিতে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।


মানববন্ধন চলাকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম ফয়জুল হক রোম ও ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিওন মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় শেষে সংহতি প্রকাশ করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি কোটা আন্দোলন নিয়ে শিক্ষার্থীরা দেশে একটি নৈরাজ্য সৃষ্টি করেছে, তারা মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষ করেছে এদের ক্ষমা করা যাবে না। বক্তারা কোটা পদ্ধতি বহাল রাখার দাবী জানান।


মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারক লিপি প্রদান করেন। 


এ ব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম স্বারক লিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বারক লিপিটি প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হয়েছে। 



আরও খবর