বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু

পাবিপ্রবিতে কোটা সংস্কারের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল

বিক্ষোভ মিছিল




কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কার এর দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশাল বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ৩টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক দিয়ে ঢাকা-পাবনা মহাসড়কে ওঠে।



এরপর মাহতাব টাওয়ার এবং ক্যালিকো কটন মিল ঘুরে এসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেষ হয়।

প্রধান ফটকে এসে শিক্ষার্থীরা ১ ঘন্টা  ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই ‘, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, কোটা না মেধা? মেধা মেধা’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে বিকেল ৫টায় শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন।


শিক্ষার্থী রাশেদ হাসান বলেন, ‘এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামাব না।

বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক মিরাজুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামী দিনেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব।’

আরও খবর