ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের সায়েন্টিফিক সেমিনার, পুনর্মিলনী ও সম্মাননা প্রদান

ছবি-দেশচিত্র

বাংলাদেশ  ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন মধুপুর ধনবাড়ি ও গোপালপুর শাখা সায়েন্টিফিক সেমিনার ও পুনর্মিলনী অনুষ্ঠান করেছে। তাদের এ আয়োজনে বিভিন্ন পেশার অতিথিদের  সম্মাননা  প্রদান করেছে সংগঠনটি। ১৭ জুলাই বুধবার সকালে মধুপুর বিএডিসি ট্রেনিং সেন্টারের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি ডা. মো. সাইদুজ্জামান তালুকদার মুকুল এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়াকুব আলী। উদ্বোধক ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। সেমিনারের প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ফারিয়া তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী, মধুপুর প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি গোলাম ছামদানী, সাবেক সভাপতি হাবিবুর রহমান, তারার মেলা কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল সাংবাদিক আব্দুল লতিফ, সংগঠনের নেতা ডা. সিআর দাস, সুমন মাহমুদ ও রোকুনুজ্জামান রনজু প্রমুখ। 

পরে অতিথিদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কৈশোর কালিন স্বাস্থ্যসেবায় অবদান রাখায় গোলাবাড়ি ইউনিয়ন কমিউনিটি মেডিকেল অফিসার রোকুনুজ্জামান রনজু কে সম্মাননা প্রদান করে সংগঠনটি। 

সভায় সংগঠনের বিভিন্ন সমস্যা সম্ভাবনা নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি ডা. সাইদুজ্জামান তালুকদার মুকুল। অনুষ্ঠানের শেষে লাকী কুপন ড্রতে বিজয়ী ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এ সময় সংগঠনের মধুপুর, ধনবাড়ি ও গোপালপুর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর