বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

করোনায় আক্রান্ত বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-07-2024 02:58:19 am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, সংক্রমণের লক্ষণ দেখা দেয়ায় বাইডেনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পজিটিভ হওয়ায় তার পূর্বনির্ধারিত নির্বাচনী প্রচারণা বাতিল করা হয়েছে।


বুধবার (১৭ জুলাই) নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে গিয়ে বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়। তিনি করোনার মৃদু উপসর্গে ভুগছেন। হোয়াইট হাউসের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


৮১ বছর বয়সি বাইডেন বার্ধক্যজনিত কারণে এমনিতেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপে রয়েছেন। এবার কোভিড আক্রান্ত হওয়ায় সেই ঝুঁকি আরও বাড়ল বলে মনে করছেন অনেকে।


করোনা শনাক্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে করে ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দেন বাইডেন। সেখানে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবেন তিনি।


হোয়াইট হাউসের প্রেস সচিব কারিন জ্যঁ-পিয়েরে বলেন, বুধবার লাস ভেগাসে অনুষ্ঠানে যোগ দেয়ার আগে প্রেসিডেন্ট বাইডেনের শরীরে করোনা শনাক্ত হয়। তিনি করোনার মৃদু উপসর্গে ভুগছেন। ডেলাওয়ারে নিজের বাসা থেকে তিনি সব দায়িত্ব পালন করবেন।


নাভাদা থেকে উড়োজাহাজে ওঠার আগে গাড়ি থেকে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘ভালো, আমি ভালো বোধ করছি।’


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর দাবি ক্রমেই জোরালো হচ্ছে। তার ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন একের পর এক ডেমোক্র্যাট নেতা। এবার বাইডেনকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রভাবশালী ডেমোক্র্যাট নেতা ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান অ্যাডাম শিফ।


তিনি বলেন, জো বাইডেন নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একজন পরিণত প্রেসিডেন্ট। তবে নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে তিনি পরাজিত করতে পারবেন কিনা তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।


ট্রাম্পকে পরাজিত করতে হলে বাইডেনের পরিবর্তে ডেমোক্র্যাটদের অন্য প্রার্থীকে সমর্থন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে বলেও মনে করেন তিনি।

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে