সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঝিনাইদহে প্রায় ৬ হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

ঝিনাইদহে বিনামূল্যে ৫ হাজার ৯’শ ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে শীতকালীন পেঁয়াজ, গম,ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারী ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের এই উপকরণ বিতরণ করে। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়, উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানায়, শীতকালীন পেঁয়াজ, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারী ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সদর উপজেলার ১৭টি ইউসিয়নের ৫ হাজার ৯’শ ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২৫.০৭ মেট্রিক টন উন্নত জাতের শীতকালীন পেঁয়াজ, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর ও খেসারী বীজ এবং ১২০.৫ মেট্রিক টন রাসায়নিক সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
Tag
আরও খবর