রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

কুতুবদিয়ায় মা-মেয়ে গলা কেটে হত্যা ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার-৩

কুতুবদিয়ায় আলোচিত মা-মেয়ে হত্যার ঘটনায় স্বামী নুরুল আবছার নুরুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (২৬ অক্টোবর ২০২৪) রাতে নিহত নুরুল আবছার প্রকাশ নুরু সওদাগরের স্ত্রীর বড় ভাই হাফেজ সিরাজ দৌল্লাহ বাদী হয়ে অজ্ঞাত ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। রোববার কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা শনিবার রুনা আক্তারের স্বামী নুরুল আবছার প্রকাশ নুরু সওদাগরকে আটক করি, মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সন্ধ্যার দিকে আরও দুইজনকে কুতুবদিয়ার আলী আকবর ডেইল তবলারচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন একই এলাকার আমির উদ্দিনের পুত্র মোশারফ হোসাইন ও আব্বাস উদ্দিনের পুত্র সাকিব হাসান রানা। তাদের কাছে বেশ কিছু আলামত আমরা পেয়েছি ওই গুলো সিআইডির কাছে আমরা হস্তান্তর করেছি। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,গত শুক্রবার তার ছোট বোন রুনা আক্তার ও ভাগ্নি ওয়াসিমা নুরে জারিয়া আক্তারকে নিজ বাসভবনে 'মুনতাছির ম্যানশনে' জুমার নামাজের সময় হত্যা করা হয়। ঘটনার পরে বাদী সিরাজদৌল্লাহর স্ত্রীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পান রান্নাঘরে মাথার পিছনে ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ভাগ্নি ওয়াসিমা নুরে জারিয়া আক্তার এবং তার পাশেই মাথার পিছনে গলা ও ঘাড়ের এক-তৃতীয়াংশ জখম হয়ে রক্তাক্ত অবস্থায় ছোট বোন রুনা আক্তারের মরদেহ পড়ে রয়েছে। রুনা আক্তারের স্বামী নুরুল আবছার প্রকাশ নুরু সওদাগর অন্য এক মহিলার সঙ্গে অবৈধ পরকীয়ার সম্পর্ক থাকায় তাদের দাম্পত্য জীবনে প্রায় সময় ঝগড়াঝাটি হতো বলে এজাহারে উল্লেখ করেন।এদিকে, মা-মেয়ের মরদেহ ময়নাতদন্ত শেষে জানাজা নামাজ ও দাফন সম্পন্ন করে নিহত রুনা আক্তারের বড় ভাই হাফেজ সিরাজদৌল্লাহ বাদী হয়ে মামলাটি করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার(২৪ অক্টোবর ২০২৪) উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের আব্দুল হাদি সিকদার পাড়ায় জুমার নামাজের সময় নিজ বাসভবন 'মুনতাছির ম্যানশনে' মা-মেয়েকে হত্যা করা হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত রুনা আক্তার ওই এলাকার ব্যবসায়ী নুরুল আবছার প্রকাশ নুরু সওদাগরের স্ত্রী।

Tag
আরও খবর