শেরপুরে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। কাদের-নাসিমদের অর্ধেক সম্পদ জুলাই শহীদদের দেয়ার নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচনের সময় নিয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত : ডা. জাহেদ কুলিয়ারচরে মিনি স্টেডিয়াম নির্মাণে ৩ একর জমি অধিগ্রহণের নোটিশ দক্ষিণ চরবংশীতে আওয়ামী লীগ নেতা ফারুক শেখের গোডাউনসহ তিন সারের দোকানে তল্লাশি শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত সিনেমা থেকে রাজনীতি: বন্দবিলার ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খানের ব্যতিক্রমী পথচলা ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ শীর্ষ নেতার রায় আজ দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদল নিয়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১ কুতুবদিয়ায় বইছে নির্বাচনী আমেজ চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য। একটি পা হারানো অবস্থায় বাবার বুকে ফিরল রায়হান, বাঁচতে চায় মানুষের ভালোবাসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন বহুলীতে পরিবর্তনের অঙ্গীকারে সোচ্চার জনগণ: সবার মুখে এস এম রঞ্জুর নাম নবারুণ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমেছে? হাতিয়ায় ফের ২১ শিক্ষার্থী শ্রেণি কক্ষে অসুস্থ হয়ে পরে ‎বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদে বিশাল কুমিরের উপস্থিতি, স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তীব্র আতঙ্ক

কোটা সংস্কার আন্দোলন আজ বন্ধ থাকবে মার্কিন দূতাবাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-07-2024 04:19:03 am

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। একই সঙ্গে বৃহস্পতিবার (১৮ জুলাই) সাধারণ মানুষের জন্য দূতাবাস বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।


বুধবার (১৭ জুলাই) রাতে দূতাবাসের ওয়েবসাইটে এ বার্তা প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এ সতর্ক বার্তায় দেওয়া হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়েছে, গত কয়েক দিনে কোটা সংস্কার আন্দোলন আরও ছড়িয়ে পড়েছে। ঢাকা, এর আশপাশের এলাকা এবং অন্যান্য শহরে সহিংস সংঘাতের ঘটনা ঘটেছে। এতে দেশজুড়ে কয়েকজন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ আন্দোলনের কারণে দেশের ভেতরে চলাচলের ওপর প্রভাব পড়তে পারে। এতে ঢাকায় আসা-যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।বাংলাদেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করে দূতাবাস বলেছে, মার্কিন নাগরিকেরা যেন চলাচলের ক্ষেত্রে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এলাকাগুলোয় সতর্কতা অবলম্বন করেন। একই সঙ্গে যেন বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলেন এবং বড় জমায়েতের আশপাশে অবস্থানকালে সতর্ক থাকেন।


দূতাবাস বন্ধের ঘোষণা দিয়ে সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার (১৮ জুলাই) সাধারণ মানুষের জন্য মার্কিন দূতাবাস বন্ধ থাকবে। দূতাবাসের কর্মকর্তাদের কূটনৈতিক এলাকাগুলোর মধ্যে চলাচল সীমিত রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর