কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কোটা আন্দোলনে কারফিউয়ের দিনেও ঢাকাতে ১০ জনের মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-07-2024 04:01:49 pm

কারফিউ ও সেনা টহল চলার মধ্যেও শনিবার ঢাকায় সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ৯১ জন। এদের মধ্যে পুলিশের দুইজন সদস্য রয়েছে।

এদের মধ্যে ঢাকার যাত্রাবাড়ীর রায়েরবাগেই আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ সদস্যদের মৃত্যুর ঘটনাও এখানেই ঘটেছে।

এছাড়া মিরপুরে ও আজিমপুরে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

এর আগে সাভারের সংবাদদাতাদের কাছ থেকে  জানতে পেরেছিল যে, সেখানে দুপুরের সহিংসতায় একজনের মৃুত্যু হয়েছে।

কারফিউয়ের প্রথম দিনে যাত্রাবাড়ী ছাড়াও, রামপুরা-বনশ্রী, বাড্ডা, মিরপুর, আজিমপুরে সহিংসতার ঘটনা ঘটেছে।

দুপুরের দিকে সংবাদদাতারা ঢাকার বাড্ডা ও সায়েদাবাদে দিয়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ দেখতে পেয়েছেন। সেই সময় পুলিশকে কাঁদানে গ্যাস ও টিয়ারসেল নিক্ষেপ করতে দেখা গেছে। সেই সঙ্গে সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

ঢাকার একাধিক হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, এসব হাসপাতালে অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন। তাদের অনেকের শরীরে গুলি ও সংঘর্ষের আঘাতের চিহ্ন রয়েছে।

মঙ্গলবার থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত সারা দেশে অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি সামলাতে শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি করেছে সরকার। সেই সঙ্গে সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছে। নির্বাহী আদেশে রোববার ও সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

১ ঘন্টা ২৩ মিনিট আগে





6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ দিন ১৯ ঘন্টা ১৯ মিনিট আগে